'Fraud Marshal' Asim Munir in NY: টাইমস স্কোয়ারে হাজির 'ফ্রড মার্শাল', হাজার হাজার মার্কিনি দেখল মুনিরের 'আসল চেহারা'
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে একটি ডিসপ্লে বোর্ডে আসিম মুনিরকে কটাক্ষ করে ভিডিয়ো চালানো হয়েছে। সেখানে আসিম মুনিরকে মিথ্যাবাদী, ফ্রড মার্শাল, লুজার বলে সম্বোধন করা হয়েছে। এদিকে পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে মুনিরের দুই 'জোচ্চর সহযোগী' হিসেবে সম্বোধন করা হয়েছে।
Published on: Jun 5, 2025 11:50 AM IST
1/4

Published on Jun 5, 2025 11:50 AM
ব্যস্ত নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এহেন ডিসপ্লের দিকে নজর গিয়েছে কয়েক হাজার মার্কিনির। সেখানে আসিম মুনিরকে 'মিথ্যাবাদী' বলে দাবি করা হয়েছে। এমনকী মুনিরকে 'লুজার' পর্যন্ত বলা হয় সেখানে। এরই সঙ্গে পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে মুনিরের দুই 'জোচ্চর সহযোগী' হিসেবে সম্বোধন করা হয়।
2/4

Published on Jun 5, 2025 11:50 AM
উল্লেখ্য, ভারতের জবাবি হামলায় পাকিস্তানের সব বড় শহর এবং প্রায় সব বড় বড় বিমানঘাঁটিতে ধ্বংসলীলা চলেছিল। এদিকে পাকিস্তান নিজেরা যে তালিকা দিয়েছে, তাতে দেখা গিয়েছে, ভারতের দাবির থেকে অনেক বেশি জায়গায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের ৯টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। এত কিছুর পরেও আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করেছে পাকিস্তান।
3/4

Published on Jun 5, 2025 11:50 AM
সম্প্রতি টাইমস স্কোয়ারে আসিম মুনিরকে কাক্ষ করে একটি ইলেকট্রিক ডিসপ্লে বসানো হয়েছিল। তাতে আসিম মুনিরকে 'ফ্রড মার্শাল' বলে সম্বোধন করা হয়েছিল। খুব সম্ভবত, ইমরান খানের কোনও সমর্থক সেই ডিসপ্লে সেখানে বসিয়েছিলেন। কারণ, ডিসপ্লেতে ইমরান খানের সঙ্গে আসিম মুনিরকে তুলনা করা হচ্ছিল।
4/4

Published on Jun 5, 2025 11:50 AM
E-Paper

