Fastest T20I Century Record: ৩৪ বলে ১২০ রান- T20I-তে ইতিহাস অনামী ব্যাটারের! গড়ে ফেললেন ১১ অবিশ্বাস্য রেকর্ড
৩৪ বলে ১২০ রান - অবিশ্বাস্য ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়লেন অনামী ব্যাটার। শুধু তাই নয়, সেই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১১টি রেকর্ড গড়ে ফেললেন তিনি। কোন কোন রেকর্ড গড়লেন?
Published on: Jul 12, 2025 4:52 PM IST
1/5

Published on Jul 12, 2025 4:52 PM
আর মহম্মদের সেই বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ২৩৭ রানে অল-আউট হয়ে যায় তুরস্ক। জবাবে ১৬.৫ ওভারে ১৭৮ রানে অল-আউট হয়ে যায় বুলগেরিয়া। অর্থাৎ ৫৯ রানে জিতে যায় তুরস্ক। বুলগেরিয়ার হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৭৮ রান করেন ওপেনার তথা অধিনায়ক ক্রিস লাকোভ। বাকিরা অবশ্য তেমন দাগ কাটতে পারেননি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5

Published on Jul 12, 2025 4:52 PM
শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম ওভারের শেষে সর্বোচ্চ রানের নজির গড়েছেন মহম্মদ। তৃতীয় ওভারের শেষে তাঁর স্কোর ছিল ৫৭। তারপর ছিল যথাক্রমে ৭১ রান, ৭৮ রান, ৯৩ রান, ৯৮ রান, ১১৩ রান, ১১৪ রান এবং ১২০ রান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)
3/5

Published on Jul 12, 2025 4:52 PM
তবে দলগত ওভারের নিরিখে দ্রুততম শতরানের নজির গড়েছেন মহম্মদ। তুরস্কের ইনিংসের ২.৪ ওভারেই নিজের অর্ধশতরান পূরণ করেন। আর তিনি যখন শতরান পূরণ করেন, তখন তুরস্কের ইনিংসের হয়েছিল ৭.৪ ওভার। অর্ধশতরান এবং শতরান পূরণ করেন চার মেরেই। মহম্মদ যখন অর্ধশতরান পূরণ করেন, তখন তুরস্কের স্কোর ছিল বিনা উইকেটে ৫৪ রান। আর শতরানের সময় তুরস্কের স্কোর বিনা উইকেটে ১২৮ রান ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)
4/5

Published on Jul 12, 2025 4:52 PM
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন তুরস্কের মহম্মদ ফাহাদ খান। শনিবার বুলগেরিয়ার বিরুদ্ধে ৩৪ বলে ১২০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। মাত্র ২৯ বলে শতরান পূরণ করেন। তারপর বেধড়ক মারতে থাকেন। সবমিলিয়ে বুলগেরিয়ার বিরুদ্ধে ১২টি ছক্কা হাঁকান তুরস্কের ওপেনার। সেইসঙ্গে তাঁর ব্যাট থেকে আসে ১০টি চার। স্ট্রাইক রেট ছিল ৩৫২.৯। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)
5/5

Published on Jul 12, 2025 4:52 PM
E-Paper

