5th Pay Commission DA Arrear: বকেয়া ডিএ মেটানো নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নবান্নের, বিষয়টি জানতেই হবে সরকারি কর্মীদের...

গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৬ সপ্তাহের মধ্যে। সেই বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কাজ কেমন চলছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছিল।

Published on: Jun 6, 2025 8:10 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর। এরই মাঝে রিপোর্টে দাবি করা হল, বকেয়া ডিএ-র অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:10 AM

সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর। এরই মাঝে রিপোর্টে দাবি করা হল, বকেয়া ডিএ-র অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

2/5
সরকারি কর্মীরে সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দফতর সহজেই নির্ধারণ করতে পারবে, কোন সরকারি কর্মীর কতটা বকেয়া ডিএ প্রাপ্য। উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৬ সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। এবং ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজ কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সকারি কর্মীরা এই প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের তথ্য দিলে সেই রিপোর্ট দেওয়ার কাজ অনেকটাই সহজ হবে সরকারের জন্য।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:10 AM

সরকারি কর্মীরে সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দফতর সহজেই নির্ধারণ করতে পারবে, কোন সরকারি কর্মীর কতটা বকেয়া ডিএ প্রাপ্য। উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৬ সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। এবং ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজ কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সকারি কর্মীরা এই প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের তথ্য দিলে সেই রিপোর্ট দেওয়ার কাজ অনেকটাই সহজ হবে সরকারের জন্য।

3/5
নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ‘ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ২০০৯ সালে ‘রোপা’ কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ, সরকারি কর্মচারীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:10 AM

নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ‘ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ২০০৯ সালে ‘রোপা’ কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ, সরকারি কর্মচারীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন।

4/5
এদিকে বকেয়া ডিএ নিয়ে সংশয় রয়েছে সরকারি কর্মীদের মধ্যে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি, বকেয়া ডিএ মিলবে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে। তবে অপর অংশ দাবি করেছে, ২০০৯ সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালের জন্য বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:10 AM

এদিকে বকেয়া ডিএ নিয়ে সংশয় রয়েছে সরকারি কর্মীদের মধ্যে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি, বকেয়া ডিএ মিলবে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে। তবে অপর অংশ দাবি করেছে, ২০০৯ সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালের জন্য বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা।

5/5
এদিকে ডিএ নিয়ে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আবার জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাহলে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। তবে তিনি এও জানান, সরকার যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ মানবে, সেই বিষয়ে তারা আশাবাদী।    expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 8:10 AM

এদিকে ডিএ নিয়ে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আবার জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাহলে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। তবে তিনি এও জানান, সরকার যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ মানবে, সেই বিষয়ে তারা আশাবাদী।

Related Photos