WB State Govt Employees DA Case Latest Update: বকেয়া ডিএ না মিটিয়ে কি ফের আদালতে রাজ্য? মামলা নিয়ে সামনে এল বড় দাবি
বকেয়া ডিএ মামলায় রুল বদল করার দাবি জানিয়ে নাকি আদালতে যাওয়ার কথা ভাবছিল সরকার। এই নিয়ে একাধিক সংবাদমাধ্যমে রিপোর্টও বেড়িয়েছিল। এরই মাঝে এই প্রসঙ্গে মুখ খোলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
Published on: Jun 18, 2025 1:15 PM IST
1/5

Published on Jun 18, 2025 1:15 PM
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেই রুল বদল করার দাবি জানিয়ে নাকি আদালতে যাওয়ার কথা ভাবছিল সরকার। এই নিয়ে একাধিক সংবাদমাধ্যমে রিপোর্টও বেড়িয়েছিল। এরই মাঝে এই প্রসঙ্গে মুখ খোলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
2/5

Published on Jun 18, 2025 1:15 PM
উল্লেখ্য, ডিএ মামলাকারী সংগঠন হল এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেই সংগঠনেরই সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, সরকার যদি রুল বদলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে কোনও আবেদন করে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী সেই সংক্রান্ত আবেদনের একটি কপি মামলাকারী হিসেবে তাদের পাওয়ার কথা। তবে সেই ধরনের কোনও নথি এখনও মলয়বাবুরা পাননি বলেই দাবি করেছেন।
3/5

Published on Jun 18, 2025 1:15 PM
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার যদি নির্ধারিত ছয় সপ্তাহের মধ্যে ডিএ পরিশোধ না করে, তাহলে কনফেডারেশন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখ অনুযায়ী, ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ ঢুকে যাওয় উচিত রাজ্য সরকারি কর্মীদের পকেটে।
4/5

Published on Jun 18, 2025 1:15 PM
উল্লেখ্য, ২০২২ সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিন দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে। আবার ২০২৩ সালের মার্চ মাসে মামলাটি ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। তারপর বিচারপতি জাস্টিস ঋষিকেশ রায়ও অবসর নেন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। তবে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় গতি এসেছে। তাই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। আপাতত ২৫ শতাংশ বকেয়া ডিএ পাওয়ার কথা তাঁদের।
5/5

Published on Jun 18, 2025 1:15 PM
E-Paper

