6th Pay Commission 6% DA Hike Update: শুধু যে বকেয়া ডিএ মিলবে তাই না, ষষ্ঠ বেতন কমিশনে ৬% মহার্ঘ ভাতা বাড়াল রাজ্য সরকার
ইদের আবহে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৬ শতাংশ ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। এদিকে বকেয়া ডিএ দেওয়ারও ঘোষণা করা হল। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
Published on: Jun 7, 2025 1:21 PM IST
1/4

Published on Jun 7, 2025 1:21 PM
জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন। এই বর্ধিত ভাতা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য ২০২৫ সালের সরকারি আদেশ নং ১৫৬-এফ জারি করা হয়েছিল গত ৪ জুন।
2/4

Published on Jun 7, 2025 1:21 PM
সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে বর্ধিত মহার্ঘ ভাতা। আগে সপ্তম বেতন কমিশনের অধীনে যে মহার্ঘ ভাতা ছিল ৫৩ শতাংশ, সেটাই ২ শতাংশ বাড়িয়ে ৫৫ শতাংশ করা হয়েছে। এই আবহে বর্ধিত ডিএ-র বকেয়া জুন মাসেই দেওয়া হবে রাজ্য সরকারি পেনশনভোগীদের। ইদের আবহে জম্মু ও কাশ্মীরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এটা বড় সুখবর।
3/4

Published on Jun 7, 2025 1:21 PM
এদিকে জম্মু ও কাশ্মীর সরকার ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্যও মহার্ঘ্য ভাতা (ডিএ) সংশোধন করেছে। এর আগে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেনশনভোগীরা ২৪৬ শতাংশ ডিএ পেতেন। এবার থেকে তা বাড়িয়ে মৌলিক পেনশনের ২৫২ শতাংশ করা হয়েছে।
4/4

Published on Jun 7, 2025 1:21 PM
E-Paper

