6th Pay Commission Salary Change Update: বকেয়া ডিএ-র চাপেও বড় পদক্ষেপ করতে পারে রাজ্য, বেতন কাঠামোয় আসতে পারে বদল

খুব শীঘ্রই প্যারাটিচার পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক। দাবি করা হচ্ছে, চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকদের ঘুরপথে এই পদে নিয়োগ করার পরিকল্পনা থাকতে পারে সরকার।

Published on: Jul 5, 2025 2:14 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য আসতে পারে খুশির খবর। রিপোর্ট অনুযায়ী, তাঁদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। শুধু তাই নয়, প্যারাটিচারদের পদের নতুন নামকরণও হতে পারে  বলে দাবি করা হয়েছে। যদিও সরকারের তরফ থেকে এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি। তবে এই নিয়ে গুঞ্জন প্রবল।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 2:14 PM

পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য আসতে পারে খুশির খবর। রিপোর্ট অনুযায়ী, তাঁদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। শুধু তাই নয়, প্যারাটিচারদের পদের নতুন নামকরণও হতে পারে বলে দাবি করা হয়েছে। যদিও সরকারের তরফ থেকে এখনও এই নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি। তবে এই নিয়ে গুঞ্জন প্রবল।

2/5
জানা গিয়েছে, খুব শীঘ্রই প্যারাটিচার পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক (Additional Assistant Teacher)। এদিকে মনে করা হচ্ছে, চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকদের ঘুরপথে এই পদে নিয়োগ করার পরিকল্পনা থাকতে পারে সরকারের। উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন অনুযায়ী, নতুন করে প্যারাটিচার পদে নিয়োগে বিধিনিষেধ রয়েছে। তাই সেই 'সমস্যা' মেটাতে পদের নতুন নামকরণ করা হতে পারে সুকৌশলে। (Dinesh Gupta)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 2:14 PM

জানা গিয়েছে, খুব শীঘ্রই প্যারাটিচার পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক (Additional Assistant Teacher)। এদিকে মনে করা হচ্ছে, চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকদের ঘুরপথে এই পদে নিয়োগ করার পরিকল্পনা থাকতে পারে সরকারের। উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন অনুযায়ী, নতুন করে প্যারাটিচার পদে নিয়োগে বিধিনিষেধ রয়েছে। তাই সেই 'সমস্যা' মেটাতে পদের নতুন নামকরণ করা হতে পারে সুকৌশলে। (Dinesh Gupta)

3/5
এদিকে রিপোর্ট অনুযায়ী, নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বেড়ে দাঁড়াতে পারে ৩৫ হাজার টাকা। এদিকে আপার প্রাইমারি প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা। সহকারী শিক্ষকদের স্টার্টিং স্যালারির প্রায় কাছাকাছি এই বেতন।   (Dinesh Gupta)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 2:14 PM

এদিকে রিপোর্ট অনুযায়ী, নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বেড়ে দাঁড়াতে পারে ৩৫ হাজার টাকা। এদিকে আপার প্রাইমারি প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা। সহকারী শিক্ষকদের স্টার্টিং স্যালারির প্রায় কাছাকাছি এই বেতন। (Dinesh Gupta)

4/5
এছাড়া মহিলা প্যারাটিচারদের জন্য ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে বলে দাবি কা হয়েছে। প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 2:14 PM

এছাড়া মহিলা প্যারাটিচারদের জন্য ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে বলে দাবি কা হয়েছে। প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। (PTI)

5/5
এছাড়া জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের বহুপ্রতিক্ষিত দাবিটিও পূরণ হতে পারে। এছাড়া প্যারাটিচারদের জন্য একটি পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরির সম্ভাবনাও। এর ফলে তাঁদের কর্মজীবনে স্থায়িত্ব আসবে। তবে এই সমস্ত প্রস্তাবনার বাস্তবায়ন চূড়ান্তভাবে নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। পাশাপাশি ২৬ হাজার চাকরি বাতিলের মামলা কোন দিকে গড়ায়, তার ওপরও নির্ভর করবে এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 2:14 PM

এছাড়া জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের বহুপ্রতিক্ষিত দাবিটিও পূরণ হতে পারে। এছাড়া প্যারাটিচারদের জন্য একটি পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরির সম্ভাবনাও। এর ফলে তাঁদের কর্মজীবনে স্থায়িত্ব আসবে। তবে এই সমস্ত প্রস্তাবনার বাস্তবায়ন চূড়ান্তভাবে নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। পাশাপাশি ২৬ হাজার চাকরি বাতিলের মামলা কোন দিকে গড়ায়, তার ওপরও নির্ভর করবে এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি।

Related Photos