7th Pay Commission DA: 'DA বাড়ছে ৩%….', বিরক্ত রাজ্য সরকারি কর্মীদের নেতা, বাংলায় নয়া বেতন কমিশন কবে?

তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ছে। জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। পশ্চিমবঙ্গে কবে সপ্তম বেতন কমিশন গঠিত হবে, তা নিয়েও মুখ খুললেন। কী বললেন তিনি? আর ডিএ বৃদ্ধি নিয়ে কী বললেন?

Published on: Jul 16, 2025 10:37 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সংশ্লিষ্ট মহলের ধারণা, জুলাই থেকে যে বর্ধিত ডিএ কার্যকর করা হবে, তা সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শেষ কিস্তির মহার্ঘ ভাতা হবে। তারপর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 10:37 PM

সংশ্লিষ্ট মহলের ধারণা, জুলাই থেকে যে বর্ধিত ডিএ কার্যকর করা হবে, তা সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শেষ কিস্তির মহার্ঘ ভাতা হবে। তারপর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, '২০২৫ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাঁদের ২০ কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 10:37 PM

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, '২০২৫ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাঁদের ২০ কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। (ছবিটি প্রতীকী)

3/5
কেন্দ্রের তরফে অবশ্য এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধির বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। যদিও ডিএ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের সময় মোটামুটি নির্ধারিত থাকে। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়। সরকারিভাবে ঘোষণা করা হয় কিছুটা পরে। যেমন - জুলাইয়ের যে ডিএ বাড়ানো হয়, সেটার ঘোষণা দুর্গাপুজো বা কালীপুজোর আশপাশে করা হয়ে থাকে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 10:37 PM

কেন্দ্রের তরফে অবশ্য এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধির বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। যদিও ডিএ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের সময় মোটামুটি নির্ধারিত থাকে। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়। সরকারিভাবে ঘোষণা করা হয় কিছুটা পরে। যেমন - জুলাইয়ের যে ডিএ বাড়ানো হয়, সেটার ঘোষণা দুর্গাপুজো বা কালীপুজোর আশপাশে করা হয়ে থাকে। (ছবিটি প্রতীকী)

4/5
পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের গঠনের প্রসঙ্গে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 10:37 PM

পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের গঠনের প্রসঙ্গে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। (ছবিটি প্রতীকী)

5/5
পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন কবে গঠিত হবে, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠিত হবে কিনা, তাও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 10:37 PM

পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন কবে গঠিত হবে, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠিত হবে কিনা, তাও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। (ছবিটি প্রতীকী)

Related Photos