7th Pay Commission DA Latest Update: কেন্দ্রের সঙ্গে DA-র ফারাক কমানোর ব্যবস্থা করছি, আন্দোলন করতে হবে না, বলল রাজ্য

আন্দোলন করবেন না। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দেওয়ার জন্য রাজ্য সরকার পদক্ষেপ করছে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক এখন আকাশ-পাতাল।

Published on: Sept 5, 2025 11:56 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এমনিতে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হচ্ছে ৫৫ শতাংশ ডিএ। যা মাসখানেকের মধ্যে আরও দুই বা তিন শতাংশ বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জুলাই যে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হয়, সেটার ঘোষণা এই উৎসবের মরশুমের সময়ই করা হয়ে থাকে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 5, 2025 11:56 PM

এমনিতে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হচ্ছে ৫৫ শতাংশ ডিএ। যা মাসখানেকের মধ্যে আরও দুই বা তিন শতাংশ বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জুলাই যে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হয়, সেটার ঘোষণা এই উৎসবের মরশুমের সময়ই করা হয়ে থাকে। (ছবিটি প্রতীকী)

2/5
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ফারাক কমানোর পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ডিএয়ের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ বা আন্দোলন করার কোনও প্রয়োজন নেই। তাঁরা যাতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, সেটার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 5, 2025 11:56 PM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ফারাক কমানোর পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ডিএয়ের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ বা আন্দোলন করার কোনও প্রয়োজন নেই। তাঁরা যাতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, সেটার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। (ছবিটি প্রতীকী)

3/5
শুক্রবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, 'মুখ্যমন্ত্রী হিসেবে আমার কার্যকালের ২৯ মাসে আমি সরকারি কর্মচারীদের ২৯ শতাংশ ডিএ দিয়েছি। আমরা রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কমিয়ে ফেলার চেষ্টা করছি। বকেয়া ডিএ পাওয়ার জন্য আন্দোলনের কোনও দরকার নেই।' (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 5, 2025 11:56 PM

শুক্রবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, 'মুখ্যমন্ত্রী হিসেবে আমার কার্যকালের ২৯ মাসে আমি সরকারি কর্মচারীদের ২৯ শতাংশ ডিএ দিয়েছি। আমরা রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কমিয়ে ফেলার চেষ্টা করছি। বকেয়া ডিএ পাওয়ার জন্য আন্দোলনের কোনও দরকার নেই।' (ছবিটি প্রতীকী)

4/5
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং উচ্চপদস্থ আধিকারিকদের অ্যাড-হক প্রমোশনের বিষয়টি নিয়মিতকরণ করা যায়, তা বিবেচনা করে দেখছে রাজ্য সরকার। তাঁর কথায়, 'কীভাবে সরকারি আধিকারিক এবং কর্মচারীদের অ্যাড-হক প্রমোশনের নিয়মিত করা যায়, তা নিয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আমি ইতিমধ্যে বৈঠক করেছি। আপনারা শীঘ্রই ইতিবাচক ফলাফল পাবেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 5, 2025 11:56 PM

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং উচ্চপদস্থ আধিকারিকদের অ্যাড-হক প্রমোশনের বিষয়টি নিয়মিতকরণ করা যায়, তা বিবেচনা করে দেখছে রাজ্য সরকার। তাঁর কথায়, 'কীভাবে সরকারি আধিকারিক এবং কর্মচারীদের অ্যাড-হক প্রমোশনের নিয়মিত করা যায়, তা নিয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আমি ইতিমধ্যে বৈঠক করেছি। আপনারা শীঘ্রই ইতিবাচক ফলাফল পাবেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত সাত বছরে রাজ্য সরকার ৫,০০০-র বেশি শিক্ষক নিয়োগ করেছে। সবমিলিয়ে গত সাত বছরে বিভিন্ন ক্যাটেগরিতে ১৯,৮০০ সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষকের সংখ্যা হল ৫,২১৫। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সরকারি স্কুলে পড়াশোনার মানোন্নয়নের জন্য ভালো মানের শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 5, 2025 11:56 PM

তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত সাত বছরে রাজ্য সরকার ৫,০০০-র বেশি শিক্ষক নিয়োগ করেছে। সবমিলিয়ে গত সাত বছরে বিভিন্ন ক্যাটেগরিতে ১৯,৮০০ সরকারি কর্মচারীকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষকের সংখ্যা হল ৫,২১৫। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সরকারি স্কুলে পড়াশোনার মানোন্নয়নের জন্য ভালো মানের শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos