7th Pay Commission DA-DR Update: DA বাড়বে না আর? নয়া বেতন কমিশনের সুযোগ পাবেন না? আশঙ্কার মধ্যে মুখ খুলল কেন্দ্র
ডিয়ারনেস অ্যালোওয়েন্স (মহার্ঘ ভাতা বা ডিএ) বাড়বে না অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? তাঁদের কি বেতন কমিশনের সুযোগ-সুবিধাও বন্ধ করে দেওয়া হল? সেই আশঙ্কার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। কী বলা হল সরকারের তরফে?
Published on: Jun 9, 2025 3:14 PM IST
1/5

Published on Jun 9, 2025 3:14 PM
অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স (মহার্ঘ ভাতা বা ডিএ) বাড়বে না আর? তাঁরা বেতন কমিশন সংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন না? গত কয়েকদিন ধরে এমনই আশঙ্কা তৈরি হয়। ওই মহলের তরফে দাবি করা হচ্ছিল যে ২০২৫ সালের অর্থ আইনের আওতায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 9, 2025 3:14 PM
আর আশঙ্কার নেপথ্যে ছিল ভাইরাল হোয়্যাটসঅ্যাপ মেসেজ। সেখানেই দাবি করা হচ্ছিল, ২০২৫ সালের অর্থ আইনের নিয়মে ঠিক করা হয়েছে যে এবার থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর মহার্ঘ ভাতা বাড়বে না। আর তাঁরা নয়া বেতন কমিশনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। অষ্টম বেতন কমিশনের আওতায় তাঁরা কোনও সুযোগ-সুবিধা পাবেন না বলে ওই মেসেজে দাবি করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5

Published on Jun 9, 2025 3:14 PM
যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কেন্দ্রের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, 'হোয়্যাটসঅ্যাপে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে, তাতে দাবি করা হয়েছে যে ২০২৫ সালের অর্থ আইনের অংশ হিসেবে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু সেটা পুরোপুরি ভুয়ো।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5

Published on Jun 9, 2025 3:14 PM
এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান ডিয়ারনেস রিলিফ। যা আদতে ডিএয়েরই মতো। আর অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে ডিআর পাচ্ছেন। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Jun 9, 2025 3:14 PM
E-Paper

