New Pay Commission Salary Update: ৩০% বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের!নয়া বেতন কমিশন নিয়ে ধোঁয়াশার মধ্যেই বড় খবর

নয়া বেতন কমিশন নিয়ে ধোঁয়াশার মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য বড় খবর এল। রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মচারীদের ৩০ শতাংশের মতো বেতন বাড়তে পারে। মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মতো বিভিন্ন ভাতাও যুক্ত হবে বেতনের সঙ্গে।

Published on: Jul 13, 2025 5:37 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। ২০১৪ সালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। আর ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ। সেইমতো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 5:37 PM

আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। ২০১৪ সালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। আর ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ। সেইমতো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

2/5
ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষের মধ্যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে পারে। আর আসলে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ঘোষণা করা হতে পারে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে। নির্ধারিত সময়ের কিছুটা পরে সুপারিশের ঘোষণা করা হলেও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতার মতো বিষয় কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 5:37 PM

ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষের মধ্যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে পারে। আর আসলে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার ঘোষণা করা হতে পারে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে। নির্ধারিত সময়ের কিছুটা পরে সুপারিশের ঘোষণা করা হলেও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতার মতো বিষয় কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

3/5
এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কতটা হবে, তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের উপরে। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। ওই রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে যেরকম বেতন বাড়ানো হতে পারে, তাতে কেন্দ্রের উপরে বাড়তি ১.৮ লাখ কোটি টাকার বোঝা চাপতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 5:37 PM

এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কতটা হবে, তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের উপরে। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। ওই রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে যেরকম বেতন বাড়ানো হতে পারে, তাতে কেন্দ্রের উপরে বাড়তি ১.৮ লাখ কোটি টাকার বোঝা চাপতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

4/5
যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কবে নয়া বেতন কমিশনের স্বাদ পাবেন, তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হলেও পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। যদিও বেতন কমিশন গঠন হয়েছিল চার বছর আগে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 5:37 PM

যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কবে নয়া বেতন কমিশনের স্বাদ পাবেন, তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হলেও পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। যদিও বেতন কমিশন গঠন হয়েছিল চার বছর আগে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
অ্যাম্বিট ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ৩০-৩৪ শতাংশ বাড়ানোর সুপারিশ করতে পারে অষ্টম বেতন কমিশন। যে সিদ্ধান্তের ফলে লাখ-লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী লাভবান হবেন। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 5:37 PM

অ্যাম্বিট ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ৩০-৩৪ শতাংশ বাড়ানোর সুপারিশ করতে পারে অষ্টম বেতন কমিশন। যে সিদ্ধান্তের ফলে লাখ-লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী লাভবান হবেন। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। (ছবিটি প্রতীকী)

Related Photos