Aadhaar Card Latest Update: পুরনো নম্বর বন্ধ? OTP ছাড়াই নয়া মোবাইল নম্বর আপডেট করুন, কীভাবে? কত টাকা লাগবে?

আপনার পুরনো মোবাইল নম্বরটি যদি বন্ধ হয়ে গিয়ে থাকে এবং ওটিপি না পান, তাহলে আর চিন্তা করার দরকার নেই। ওটিপি ছাড়াই আপনি আধার কার্ডে নতুন মোবাইল নম্বর সহজেই আপডেট করতে পারবেন। কীভাবে সেই কাজটা করতে হবে? কত টাকা লাগবে? পুরোটা দেখে নিন।

Published on: Oct 17, 2025 3:11 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
OTP ছাড়া আধার কার্ডে ফোন নম্বর আপডেট করা সম্ভব। সাধারণত। আপডেট প্রক্রিয়ায় একটি OTP পাঠানো হয়, কিন্তু যখন আপনি সেই মোবাইল নম্বরটি ব্যবহার করতে পারেন না, তখন OTP পাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আপনি OTP ছাড়াই আধারে মোবাইল নম্বর আপডেট করতে পারেন। এই প্রক্রিয়াটি অফলাইন। সেটার মাধ্যমেই আপনি নতুন মোবাইল নম্বরটি Aadhaar-এর সাথে লিঙ্ক করতে পারবেন। OTP ছাড়া কীভাবে Aadhaar মোবাইল নম্বর আপডেট করা যায়, কী কী নথি লাগবে, কত খরচ হবে এবং কত সময় লাগবে, তা দেখে নিন। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 17, 2025 3:11 PM

OTP ছাড়া আধার কার্ডে ফোন নম্বর আপডেট করা সম্ভব। সাধারণত। আপডেট প্রক্রিয়ায় একটি OTP পাঠানো হয়, কিন্তু যখন আপনি সেই মোবাইল নম্বরটি ব্যবহার করতে পারেন না, তখন OTP পাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে আপনি OTP ছাড়াই আধারে মোবাইল নম্বর আপডেট করতে পারেন। এই প্রক্রিয়াটি অফলাইন। সেটার মাধ্যমেই আপনি নতুন মোবাইল নম্বরটি Aadhaar-এর সাথে লিঙ্ক করতে পারবেন। OTP ছাড়া কীভাবে Aadhaar মোবাইল নম্বর আপডেট করা যায়, কী কী নথি লাগবে, কত খরচ হবে এবং কত সময় লাগবে, তা দেখে নিন।

2/6
OTP ছাড়া Aadhaar মোবাইল নম্বর আপডেট করার প্রক্রিয়া দেখে নিন। প্রথমত, এই প্রক্রিয়াটি অনলাইনে নয়, বরং অফলাইন কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে (Enrollment Center) গিয়ে করতে হবে। UIDAI-এর ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে যে আপনার কাছে পুরনো (রেজিস্টার্ড) নম্বর না থাকলে মোবাইল নম্বর অনলাইনে আপডেট করা সম্ভব নয়। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 17, 2025 3:11 PM

OTP ছাড়া Aadhaar মোবাইল নম্বর আপডেট করার প্রক্রিয়া দেখে নিন। প্রথমত, এই প্রক্রিয়াটি অনলাইনে নয়, বরং অফলাইন কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে (Enrollment Center) গিয়ে করতে হবে। UIDAI-এর ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে যে আপনার কাছে পুরনো (রেজিস্টার্ড) নম্বর না থাকলে মোবাইল নম্বর অনলাইনে আপডেট করা সম্ভব নয়।

3/6
দ্বিতীয়  ধাপ: আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) যেতে হবে। সেখানে আপনাকে আধার আপডেট/কারেকশন ফর্ম (Aadhaar update/correction form) পূরণ করতে হবে, যেখানে নতুন মোবাইল নম্বর লিখতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে আপনি সঠিক ব্যক্তি কিনা, তা নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন ছাড়া আপডেট গ্রহণ করা হয় না। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 17, 2025 3:11 PM

দ্বিতীয় ধাপ: আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) যেতে হবে। সেখানে আপনাকে আধার আপডেট/কারেকশন ফর্ম (Aadhaar update/correction form) পূরণ করতে হবে, যেখানে নতুন মোবাইল নম্বর লিখতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে আপনি সঠিক ব্যক্তি কিনা, তা নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন ছাড়া আপডেট গ্রহণ করা হয় না।

4/6
তৃতীয় ধাপ: ফর্ম জমা দেওয়ার সময় পরিষেবা ফি বাবদ আপনাকে ৫০ টাকা দিতে হবে। এই ফি মোবাইল নম্বর আপডেট প্রক্রিয়ার জন্য নির্ধারিত। আপনি কেন্দ্রে নগদে বা অন্য কোনও উপায়ে এই ফি প্রদান করতে পারেন। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 17, 2025 3:11 PM

তৃতীয় ধাপ: ফর্ম জমা দেওয়ার সময় পরিষেবা ফি বাবদ আপনাকে ৫০ টাকা দিতে হবে। এই ফি মোবাইল নম্বর আপডেট প্রক্রিয়ার জন্য নির্ধারিত। আপনি কেন্দ্রে নগদে বা অন্য কোনও উপায়ে এই ফি প্রদান করতে পারেন।

5/6
চতুর্থ ধাপ: আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) অবশ্যই নিতে হবে: আগের প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (Update Request Number - URN) দেওয়া হবে। এই URN-এর মাধ্যমে আপনি আপডেটের স্টেটাস পরীক্ষা করতে পারবেন। সাধারণত, এই আপডেটে সাত থেকে ৩০ দিনের মতো লাগতে পারে। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 17, 2025 3:11 PM

চতুর্থ ধাপ: আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) অবশ্যই নিতে হবে: আগের প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (Update Request Number - URN) দেওয়া হবে। এই URN-এর মাধ্যমে আপনি আপডেটের স্টেটাস পরীক্ষা করতে পারবেন। সাধারণত, এই আপডেটে সাত থেকে ৩০ দিনের মতো লাগতে পারে।

6/6
কয়েকটি জরুরি তথ্য মাথায় রাখবেন: প্রথমে 'অনলাইন সেন্টার লোকেটার' পরিষেবা ব্যবহার করে কাছাকাছি থাকা আধার এনরোলমেন্ট/সেবা কেন্দ্র খুঁজে নিন। ফর্ম পূরণ করার সময় নতুন মোবাইল নম্বরটি সাবধানে লিখুন। যদি URN দিয়ে স্ট্যাটাস চেক করার পরও কয়েকদিন ধরে আপডেট না হয়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করুন। আপডেট সম্পূর্ণ হওয়ার পর OTP পরিষেবা চালু হতে এক থেকে দু'দিনের মধ্যে সময় লাগতে পারে। expand-iconView Photos in a new improved layout
Published on Oct 17, 2025 3:11 PM

কয়েকটি জরুরি তথ্য মাথায় রাখবেন: প্রথমে 'অনলাইন সেন্টার লোকেটার' পরিষেবা ব্যবহার করে কাছাকাছি থাকা আধার এনরোলমেন্ট/সেবা কেন্দ্র খুঁজে নিন। ফর্ম পূরণ করার সময় নতুন মোবাইল নম্বরটি সাবধানে লিখুন। যদি URN দিয়ে স্ট্যাটাস চেক করার পরও কয়েকদিন ধরে আপডেট না হয়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করুন। আপডেট সম্পূর্ণ হওয়ার পর OTP পরিষেবা চালু হতে এক থেকে দু'দিনের মধ্যে সময় লাগতে পারে।

Related Photos