Aadhaar Card Rule Update: আধার কার্ডের নিয়মে আসছে বড় বদল! ‘ফুলপ্রুফ’ করতে কড়া কেন্দ্র, কী কী দেখা হবে?

আধার কার্ডের নিয়মে আসছে বড় বদল। আধার কার্ডকে একেবারে ‘ফুলপ্রুফ’ করে তুলতে বড় সিদ্ধান্ত নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এবার থেকে আধার কার্ডের ক্ষেত্রে কী কী দেখা হবে? তাতে কী সুবিধা হবে?

Published on: Jul 11, 2025 4:33 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
প্রাপ্তবয়স্কদের আধার কার্ড পাওয়ার কাজটা আরও কঠিন হতে চলেছে। যাতে অবৈধ লোকজন ভুয়ো বা জালি নথি ব্যবহার করে আধার কার্ড না পেয়ে যায়, তা নিশ্চিত করতেই কড়া নিয়ম চালু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। যে আধার কার্ডকে সচিত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় না আধার কার্ড। (ফাইল ছবি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 4:33 PM

প্রাপ্তবয়স্কদের আধার কার্ড পাওয়ার কাজটা আরও কঠিন হতে চলেছে। যাতে অবৈধ লোকজন ভুয়ো বা জালি নথি ব্যবহার করে আধার কার্ড না পেয়ে যায়, তা নিশ্চিত করতেই কড়া নিয়ম চালু করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। যে আধার কার্ডকে সচিত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় না আধার কার্ড। (ফাইল ছবি)

2/5
সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একেবারে যোগ্যরাই যাতে আধার পান এবং বেআইনিভাবে কেউ কার্ড না পান, সেটা নিশ্চিত করারই পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, দশম শ্রেণির শংসাপত্রের মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পরে তবেই প্রাপ্তবয়স্করা আধার কার্ড পাবেন। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 4:33 PM

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একেবারে যোগ্যরাই যাতে আধার পান এবং বেআইনিভাবে কেউ কার্ড না পান, সেটা নিশ্চিত করারই পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, দশম শ্রেণির শংসাপত্রের মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পরে তবেই প্রাপ্তবয়স্করা আধার কার্ড পাবেন।

3/5
যেমন পরিচয় প্রমাণের ক্ষেত্রে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মনরেগা কার্ডের মতো বিভিন্ন বিষয় গৃহীত হবে। ঠিকানার প্রমাণ হিসেবে গৃহীত হবে বিদ্যুতের বিল, জলের বিল, গ্যাসের বিল, ফোনের বিল, ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আবার জন্মের প্রমাণপত্র হিসেবে স্কুলের মার্কশিট, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত কাগজপত্রকে বৈধ হিসেবে বিবেচনা করা হবে। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 4:33 PM

যেমন পরিচয় প্রমাণের ক্ষেত্রে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মনরেগা কার্ডের মতো বিভিন্ন বিষয় গৃহীত হবে। ঠিকানার প্রমাণ হিসেবে গৃহীত হবে বিদ্যুতের বিল, জলের বিল, গ্যাসের বিল, ফোনের বিল, ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আবার জন্মের প্রমাণপত্র হিসেবে স্কুলের মার্কশিট, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত কাগজপত্রকে বৈধ হিসেবে বিবেচনা করা হবে।

4/5
তারইমধ্যে যাঁরা নতুন আধার কার্ড পেতে চান বা পুরনো আধার কার্ডের কোনও তথ্য পরিবর্তন করতে চান, তাঁদের ক্ষেত্রে কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। ভারতীয় নাগরিক, পাঁচ বছরের বেশি বয়সের শিশু, বিদেশে থাকা ভারতীয় (এনআরআই) এবং দীর্ঘদিন ধরে ভারতে থাকা মানুষদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য হবে। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 4:33 PM

তারইমধ্যে যাঁরা নতুন আধার কার্ড পেতে চান বা পুরনো আধার কার্ডের কোনও তথ্য পরিবর্তন করতে চান, তাঁদের ক্ষেত্রে কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। ভারতীয় নাগরিক, পাঁচ বছরের বেশি বয়সের শিশু, বিদেশে থাকা ভারতীয় (এনআরআই) এবং দীর্ঘদিন ধরে ভারতে থাকা মানুষদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য হবে।

5/5
সোজা করে বলতে গেলে প্রাপ্তবয়স্কদের আধার কার্ড প্রদানের ক্ষেত্রে আরও একটা সুরক্ষাবর্ম তৈরি করা হচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী, প্যান কার্ড, মনরেগা কার্ড, বিদ্যুতের বিলের মতো বিভিন্ন নথি খতিয়ে দেখা হবে। অর্থাৎ ব্যাঙ্ক বা অন্যান্য ক্ষেত্রে যেরকম কেওয়াইসির ব্যাপার আছে, সেরকমই করা হবে আধার কার্ডের ক্ষেত্রে। শুধুমাত্র বৈধ উপভোক্তাররাই যাতে আধার কার্ড পান, তাই এরকম পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 4:33 PM

সোজা করে বলতে গেলে প্রাপ্তবয়স্কদের আধার কার্ড প্রদানের ক্ষেত্রে আরও একটা সুরক্ষাবর্ম তৈরি করা হচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী, প্যান কার্ড, মনরেগা কার্ড, বিদ্যুতের বিলের মতো বিভিন্ন নথি খতিয়ে দেখা হবে। অর্থাৎ ব্যাঙ্ক বা অন্যান্য ক্ষেত্রে যেরকম কেওয়াইসির ব্যাপার আছে, সেরকমই করা হবে আধার কার্ডের ক্ষেত্রে। শুধুমাত্র বৈধ উপভোক্তাররাই যাতে আধার কার্ড পান, তাই এরকম পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

Related Photos