Abhijit Ganguly Health Latest Update: ঠিক কী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? এখন কেমন আছেন বিজেপির সাংসদ?

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসে আক্রান্ত বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তাঁর চিকিৎসার জন্য।

Published on: Jun 15, 2025 1:45 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে নিজের বাড়িতেই হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। এরই সঙ্গে বারংবার বমি হয় তাঁর। এর জেরে দ্রুত তাঁকে ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তবে আপাতত তিনি স্থিতিশীল।  (Sansad Tv)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:45 PM

আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে নিজের বাড়িতেই হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। এরই সঙ্গে বারংবার বমি হয় তাঁর। এর জেরে দ্রুত তাঁকে ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তবে আপাতত তিনি স্থিতিশীল। (Sansad Tv)

2/4
রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস হল একটি গুরুতর অবস্থা যেখানে পরিপাকতন্ত্রের (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা জিআই ট্র্যাক্ট) সংক্রমণের কারণে সেপসিস হয়। সেপসিস হল শরীরের একটি মারাত্মক প্রতিক্রিয়া যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকে হতে পারে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:45 PM

রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস হল একটি গুরুতর অবস্থা যেখানে পরিপাকতন্ত্রের (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা জিআই ট্র্যাক্ট) সংক্রমণের কারণে সেপসিস হয়। সেপসিস হল শরীরের একটি মারাত্মক প্রতিক্রিয়া যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকে হতে পারে।

3/4
হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, পেটের সমস্যা ছাড়াও কয়েকটি অন্য জটিলতা রয়েছে ৬২ বছর বয়সি সাংসদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে অভিজিৎ গঙঅগোপাধ্যায়ের। মেডিসিন ও সার্জারি দু’টি বিভাগের চিকিৎসক দলই তাঁর চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে খবর।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:45 PM

হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, পেটের সমস্যা ছাড়াও কয়েকটি অন্য জটিলতা রয়েছে ৬২ বছর বয়সি সাংসদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে অভিজিৎ গঙঅগোপাধ্যায়ের। মেডিসিন ও সার্জারি দু’টি বিভাগের চিকিৎসক দলই তাঁর চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে খবর।

4/4
বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য। চিকিৎসকরা বলছেন অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উদ্বেগ এখনই কাটছে না। পরিবার সূত্রেও খবর, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। যদিও পুরোপুরি সুস্থ তিনি এখনও নন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:45 PM

বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য। চিকিৎসকরা বলছেন অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উদ্বেগ এখনই কাটছে না। পরিবার সূত্রেও খবর, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। যদিও পুরোপুরি সুস্থ তিনি এখনও নন।

Related Photos