Rain Forecast before Durga Puja 2024: পুজোর আগে বেশি বৃষ্টি হবে, গরমও বেশি থাকবে, কোথায় কোথায় কম থাকতে পারে? জানাল IMD

পুজোর আগে বেশি বৃষ্টি হতে পারে। জানাল ভারতীয় মৌসম ভবন (IMD)। তবে কয়েকটি জায়গায় বৃষ্টির পরিমাণ কম থাকবে। দুর্গাপুজোর আগে কোথায় কেমন আবহাওয়া থাকবে, তা দেখে নিন। তাছাড়া গরম কতটা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকবে, সেটাও জেনে নিন।

Published on: Aug 1, 2024 9:57 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
দুর্গাপুজোর আগে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দেশে। এমনই পূর্বাভাস দিল ভারতীয় মৌসম ভবন। বৃহস্পতিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অগস্টের শেষে লা নিনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আর অগস্ট এবং সেপ্টেম্বরে দীর্ঘকালীন গড়ের (৪২২.৮ মিলিমিটার) ১০৬ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 1, 2024 9:57 PM

দুর্গাপুজোর আগে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দেশে। এমনই পূর্বাভাস দিল ভারতীয় মৌসম ভবন। বৃহস্পতিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অগস্টের শেষে লা নিনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আর অগস্ট এবং সেপ্টেম্বরে দীর্ঘকালীন গড়ের (৪২২.৮ মিলিমিটার) ১০৬ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/5
অগস্ট-সেপ্টেম্বরে দেশের অধিকাংশ প্রান্তে স্বাভাবিক থেকে স্বাভাবিকের বেশি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, সংলগ্ন পূর্ব ভারত, লাদাখ, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য ভারতের একাংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের প্রধান মৃত্যু্ঞ্জয় মহাপাত্র। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, পশ্চিম হিমালয় এলাকায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে।  (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 1, 2024 9:57 PM

অগস্ট-সেপ্টেম্বরে দেশের অধিকাংশ প্রান্তে স্বাভাবিক থেকে স্বাভাবিকের বেশি বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারত, সংলগ্ন পূর্ব ভারত, লাদাখ, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য ভারতের একাংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের প্রধান মৃত্যু্ঞ্জয় মহাপাত্র। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, পশ্চিম হিমালয় এলাকায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে।  (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

3/5
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে এখনও পর্যন্ত দেশে ৪৫৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের থেকে দুই শতাংশ বেশি। এমনিতে জুন এবং জুলাইয়ে 'স্বাভাবিক' বৃষ্টিপাতের পরিমাণ হল ৪৪৫.৮ মিমি। জুন শুষ্ক থাকলেও জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত মাসে স্বাভাবিকের নয় শতাংশ বেশি বৃষ্টি পেয়েছে ভারত। শুধুমাত্র মধ্য ভারতেই ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 1, 2024 9:57 PM

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে এখনও পর্যন্ত দেশে ৪৫৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের থেকে দুই শতাংশ বেশি। এমনিতে জুন এবং জুলাইয়ে 'স্বাভাবিক' বৃষ্টিপাতের পরিমাণ হল ৪৪৫.৮ মিমি। জুন শুষ্ক থাকলেও জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত মাসে স্বাভাবিকের নয় শতাংশ বেশি বৃষ্টি পেয়েছে ভারত। শুধুমাত্র মধ্য ভারতেই ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)

4/5
অগস্ট-সেপ্টেম্বরে কেমন তাপমাত্রা থাকবে দেশের তাপমাত্রা? ভারতীয় মৌসম ভবনের প্রধান জানিয়েছেন, অগস্টের শেষের দিকে লা নিনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তিনি বলেছেন, ‘গাঙ্গেয় সমতলভূমি, মধ্য ভারত এবং ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকবে বা স্বাভাবিকের থেকে কম থাকবে।’ (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 1, 2024 9:57 PM

অগস্ট-সেপ্টেম্বরে কেমন তাপমাত্রা থাকবে দেশের তাপমাত্রা? ভারতীয় মৌসম ভবনের প্রধান জানিয়েছেন, অগস্টের শেষের দিকে লা নিনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তিনি বলেছেন, ‘গাঙ্গেয় সমতলভূমি, মধ্য ভারত এবং ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকবে বা স্বাভাবিকের থেকে কম থাকবে।’ (ছবি সৌজন্যে পিটিআই)

5/5
উল্লেখ্য, এবার দুর্গাপুজো পড়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আগামী ৯ অক্টোবর পড়েছে ষষ্ঠী। আর মহালয়া পড়েছে ২ অক্টোবর। সেইসময় কেমন আবহাওয়া থাকবে, তা অবশ্য এখনও ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়নি। কিন্তু পুজোর আগে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। আর বাঙালিরা প্রার্থনা করবেন যে পুজোর কয়েকটা দিন যেন বেশি বৃষ্টি না হয়। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 1, 2024 9:57 PM

উল্লেখ্য, এবার দুর্গাপুজো পড়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আগামী ৯ অক্টোবর পড়েছে ষষ্ঠী। আর মহালয়া পড়েছে ২ অক্টোবর। সেইসময় কেমন আবহাওয়া থাকবে, তা অবশ্য এখনও ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়নি। কিন্তু পুজোর আগে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। আর বাঙালিরা প্রার্থনা করবেন যে পুজোর কয়েকটা দিন যেন বেশি বৃষ্টি না হয়। (ছবি সৌজন্যে এএফপি)

Related Photos