AC Tips During Monsoon: বর্ষায় এসি চালাচ্ছেন আরাম পেতে? ওত পেতে রয়েছে এইসব বিপদ, সাবধান হন আজই

AC Using Tips During Monsoon: বর্ষাকাল হলেও একটা গরমের আবহ রয়েই গিয়েছে। যার জেরে অনেকেই এখনও এসি চালান তাদের ঘরে। কিন্তু ভারী বৃষ্টির সময় এসি ইউনিট চালানোর বিপজ্জনক হতে পারে। এসির ইউনিট নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি দুর্বল হয়ে যেতে পারে ইউনিট। এসির হাওয়াও ঠিকমতো কাজ না করতে পারে।

Published on: Jun 23, 2025 11:06 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বর্ষাকালে প্রধান চ্যালেঞ্জ বাতাসের আর্দ্রতা। এই অতিরিক্ত আর্দ্রতা দূর করার জন্য এয়ার কন্ডিশনারগুলিকে বেশি খাটতে হয়। সাধারণ কুল মোডে আপনার ইউনিট যথেষ্ট ভালো কাজ নাও করতে পারে। বরং ড্রাই মোড ব্যবহার করলে এটি আর্দ্রতা কমাতে সাহায্য করে। ফলে শক্তি সাশ্রয় হয়। আপনার বিদ্যুৎ বিল কম হয়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:06 PM

বর্ষাকালে প্রধান চ্যালেঞ্জ বাতাসের আর্দ্রতা। এই অতিরিক্ত আর্দ্রতা দূর করার জন্য এয়ার কন্ডিশনারগুলিকে বেশি খাটতে হয়। সাধারণ কুল মোডে আপনার ইউনিট যথেষ্ট ভালো কাজ নাও করতে পারে। বরং ড্রাই মোড ব্যবহার করলে এটি আর্দ্রতা কমাতে সাহায্য করে। ফলে শক্তি সাশ্রয় হয়। আপনার বিদ্যুৎ বিল কম হয়।

2/5
স্বাস্থ্যের সমস্যা - বর্ষার আবহাওয়া এমনিতেই শীতল ও আর্দ্র থাকে। এয়ার কন্ডিশনিং খুব কম তাপমাত্রায় চালালে এই সময় ঠান্ডা লেগে যেতে পারে। গলা ব্যথা, সর্দি, কাশি, ভাইরাল ইত্যাদি হতে পারে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:06 PM

স্বাস্থ্যের সমস্যা - বর্ষার আবহাওয়া এমনিতেই শীতল ও আর্দ্র থাকে। এয়ার কন্ডিশনিং খুব কম তাপমাত্রায় চালালে এই সময় ঠান্ডা লেগে যেতে পারে। গলা ব্যথা, সর্দি, কাশি, ভাইরাল ইত্যাদি হতে পারে।

3/5
বৃষ্টির জেরে নষ্ট হতে পারে বাইরের ইউনিট - বর্ষাকালে আপনার স্প্লিট এসি সিস্টেমের বাইরের অংশে বৃষ্টির জল লেগে নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি জমা জলের জন্য ড্রেনেজ বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। তাই বাইরের ইউনিটটি নিয়মিত পরিস্কার করা জরুরি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:06 PM

বৃষ্টির জেরে নষ্ট হতে পারে বাইরের ইউনিট - বর্ষাকালে আপনার স্প্লিট এসি সিস্টেমের বাইরের অংশে বৃষ্টির জল লেগে নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি জমা জলের জন্য ড্রেনেজ বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। তাই বাইরের ইউনিটটি নিয়মিত পরিস্কার করা জরুরি।

4/5
এসির ভেতরে ছত্রাক বৃদ্ধির ঝুঁকি - বাতাসের আর্দ্রতা এসির ফিল্টার এবং নালির ভিতর জমতে থাকে। যদি এই অংশগুলি নিয়মিত পরিষ্কার না করেন, তাহলে ছত্রাক জমতে পারে। যার ফলে দুর্গন্ধ হতে পারে এবং কাশি এবং হাঁচির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। কয়েক সপ্তাহ অন্তর তাই ফিল্টার পরিষ্কার করা একটি দরকারি কাজ। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:06 PM

এসির ভেতরে ছত্রাক বৃদ্ধির ঝুঁকি - বাতাসের আর্দ্রতা এসির ফিল্টার এবং নালির ভিতর জমতে থাকে। যদি এই অংশগুলি নিয়মিত পরিষ্কার না করেন, তাহলে ছত্রাক জমতে পারে। যার ফলে দুর্গন্ধ হতে পারে এবং কাশি এবং হাঁচির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। কয়েক সপ্তাহ অন্তর তাই ফিল্টার পরিষ্কার করা একটি দরকারি কাজ।

5/5
বিদ্যুৎ ওঠানামা এসির ক্ষতি করতে পারে - বৃষ্টিপাতের ফলে প্রায়শই বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজ ওঠানামা করে। বিশেষ করে শহর এলাকায়। ভোল্টেজ স্টেবিলাইজার বা সার্জ প্রোটেক্টর না থাকলেএসির ভিতরের যন্ত্রগুলির ক্ষতি করতে পারে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:06 PM

বিদ্যুৎ ওঠানামা এসির ক্ষতি করতে পারে - বৃষ্টিপাতের ফলে প্রায়শই বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজ ওঠানামা করে। বিশেষ করে শহর এলাকায়। ভোল্টেজ স্টেবিলাইজার বা সার্জ প্রোটেক্টর না থাকলেএসির ভিতরের যন্ত্রগুলির ক্ষতি করতে পারে।

Related Photos