Retired Central Govt Employees Pension: শর্ত পূরণ হলেই পেনশনে বাড়তি সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মীদের! কী কী নিয়ম আছে?
পেনশনে বাড়তি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর সেজন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। ইউনিফায়েড পেনশন স্কিমের (ইউপিএস) আওতায় অতিরিক্ত সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যাঁরা ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) আওতায় ছিলেন।
Published on: May 31, 2025 1:56 PM IST
1/5

Published on May 31, 2025 1:56 PM
নির্দিষ্ট শর্তের ভিত্তিতে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা তাঁদের সঙ্গীদের ইউনিফায়েড পেনশন স্কিমের (ইউপিএস) আওতায় বাড়তি সুবিধা পাওয়ার পথ খুলে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যাঁরা ২০২৫ সালের ৩১ মার্চ বা তার আগে অবসর নিয়েছেন এবং কমপক্ষে ১০ বছর চাকরি করেছেন, তাঁরা বা তাঁদের সঙ্গীরা সেই বাড়তি সুবিধা পাবেন। (ছবিটি প্রতীকী)
2/5

Published on May 31, 2025 1:56 PM
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) আওতায় ইতিমধ্যে যে ক্লেইম করেছেন, তারপরেও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সংযুক্ত পেনশন প্রকল্পের (ইউপিএস) আওতায় বাড়তি সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে শর্ত হল যে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে। আর অবসরগ্রহণ করতে হবে চলতি বছরের ৩১ মার্চ বা তার আগে। (ছবিটি প্রতীকী)
3/5

Published on May 31, 2025 1:56 PM
প্রকল্প অনুযায়ী, যে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইউপিএস বেছে নিয়েছেন, তাঁদের একলপ্তে এককালীন টাকা দেওয়া হবে। যে অঙ্কটা শেষ পাওয়া বেসিক স্যালারির এক-দশমাংশ এবং নির্দিষ্ট চাকরির মেয়াদের প্রতি ছয় মাসের মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) সমান হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (পিপিএফ) সুদের হারে এরিয়ারও মিলবে। (ছবিটি প্রতীকী)
4/5

Published on May 31, 2025 1:56 PM
শুধু তাই নয়, ইউনিফায়েড পেনশন স্কিমের (ইউপিএস) আওতায় যে ন্যূনতম পেনশন পাওয়ার কথা, সেটার থেকে ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) আওতায় অ্যানুইটির পরিমাণ কম হয়, তাহলে সেই ব্যবধান মুছে ফেলার জন্য মাসিক টাকা দেবে সরকার। তারইমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ মে'র মধ্যে নির্দিষ্ট শর্তপূরণ করা পেনশনভোগী বা তাঁদের সঙ্গীদের ইউপিএসের জন্য আবেদন করতে হবে। (ছবিটি প্রতীকী)
5/5

Published on May 31, 2025 1:56 PM
E-Paper

