AFC Asian Cup 2026 Qualifiers Update: ইরাককে ৫-০ গোলে ধ্বংস করল ভারত! ৭৩ ধাপ এগিয়ে থাকা দলকে হারাল বাংলাদেশের মেয়েরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত আছে ৭০ নম্বরে। ইরাক ১৭৩ নম্বরে আছে। আর গ্রুপ পর্যায়ে ভারতের শেষ ম্যাচের প্রতিপক্ষ ৪৬ নম্বরে আছে। ফলে সেই ম্যাচটা ভারতের জন্য কঠিন হবে। তবে আজ বাংলাদেশ ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে হারিয়ে দিয়েছে। মায়ানমারের র‍্যাঙ্কিং ৫৫। বাংলাদেশের র‍্যাঙ্কিং ১২৮।

Published on: Jul 2, 2025 5:26 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আর আজ যে সেটা হতে চলেছে, তা নিয়ে কারও খুব একটা বেশি সন্দেহ ছিল না। থাইল্যান্ডে ম্যাচের ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। ৪৪ মিনিটে ভারতের লিড বাড়িয়ে দেন মনীষা কল্যাণ। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় ভারত। আর দ্বিতীয়ার্ধে যে আরও গোল আসবে, তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 5:26 PM

আর আজ যে সেটা হতে চলেছে, তা নিয়ে কারও খুব একটা বেশি সন্দেহ ছিল না। থাইল্যান্ডে ম্যাচের ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। ৪৪ মিনিটে ভারতের লিড বাড়িয়ে দেন মনীষা কল্যাণ। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় ভারত। আর দ্বিতীয়ার্ধে যে আরও গোল আসবে, তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)

2/5
আর দ্বিতীয়ার্ধে লিড বাড়িয়ে নিতে দু'মিনিটের বেশি লাগেনি ভারতের। ৪৭ মিনিটেই তৃতীয় গোল করেন কার্তিকা অঙ্গমুথু। তবে সেখানেই থেমে যায়নি ভারত। গোলপার্থক্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা অনুধাবন আরও গোলের চেষ্টা করতে থাকে। সেই রেশ ধরেই ৬৪ মিনিটে ভারতের চতুর্থ গোল করেন নির্মলা। আর ৮০ মিনিটে পঞ্চম গোল করে গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেন রত্নাবালা। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 5:26 PM

আর দ্বিতীয়ার্ধে লিড বাড়িয়ে নিতে দু'মিনিটের বেশি লাগেনি ভারতের। ৪৭ মিনিটেই তৃতীয় গোল করেন কার্তিকা অঙ্গমুথু। তবে সেখানেই থেমে যায়নি ভারত। গোলপার্থক্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা অনুধাবন আরও গোলের চেষ্টা করতে থাকে। সেই রেশ ধরেই ৬৪ মিনিটে ভারতের চতুর্থ গোল করেন নির্মলা। আর ৮০ মিনিটে পঞ্চম গোল করে গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেন রত্নাবালা। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)

3/5
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল ভারত। আর সেই দাপুটে জয়ের সুবাদে ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ 'বি'-র শীর্ষস্থানটা আরও মজবুত করে নিলেন নির্মলা, রতনবালা, মনীষারা। অন্যদিকে ভারতের কাছে পর্যদুস্ত হয়ে ২০২৬ সালের মহিলা এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ইরাকের। ছিটকে গেল যোগ্যতা-অর্জন পর্ব থেকে। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 5:26 PM

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল ভারত। আর সেই দাপুটে জয়ের সুবাদে ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ 'বি'-র শীর্ষস্থানটা আরও মজবুত করে নিলেন নির্মলা, রতনবালা, মনীষারা। অন্যদিকে ভারতের কাছে পর্যদুস্ত হয়ে ২০২৬ সালের মহিলা এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ইরাকের। ছিটকে গেল যোগ্যতা-অর্জন পর্ব থেকে। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)

4/5
আর সেই জয়ের ফলে আপাতত ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ 'বি'-তে শীর্ষস্থানেই থাকল ভারত। তিন ম্যাচে ভারতের ঝুলিতে আছে নয় পয়েন্ট। আগামী শনিবার থাইল্যান্ডের বিরুদ্ধে নামবেন মনীষারা। সেই ম্যাচের উপরে নির্ভর করবে যে কোন দল গ্রুপের শীর্ষস্থানে শেষ করবে। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 5:26 PM

আর সেই জয়ের ফলে আপাতত ২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন পর্বের গ্রুপ 'বি'-তে শীর্ষস্থানেই থাকল ভারত। তিন ম্যাচে ভারতের ঝুলিতে আছে নয় পয়েন্ট। আগামী শনিবার থাইল্যান্ডের বিরুদ্ধে নামবেন মনীষারা। সেই ম্যাচের উপরে নির্ভর করবে যে কোন দল গ্রুপের শীর্ষস্থানে শেষ করবে। (ছবি সৌজন্যে, এক্স @IndianFootball)

5/5
অন্যদিকে গ্রুপ 'সি'-র লড়াইয়ে মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে অস্ট্রেলিয়ার পথে এক পা বাড়িয়ে রাখল বাংলাদেশ। এর আগে কোনওদিন এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলেনি বাংলাদেশের মহিলা দল। এবার সেই সুযোগ চলে এসেছে। মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেন ঋতুপর্ণা চাকমা। (ছবি সৌজন্যে, এক্স @afcasiancup) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 5:26 PM

অন্যদিকে গ্রুপ 'সি'-র লড়াইয়ে মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে অস্ট্রেলিয়ার পথে এক পা বাড়িয়ে রাখল বাংলাদেশ। এর আগে কোনওদিন এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলেনি বাংলাদেশের মহিলা দল। এবার সেই সুযোগ চলে এসেছে। মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেন ঋতুপর্ণা চাকমা। (ছবি সৌজন্যে, এক্স @afcasiancup)

Related Photos