২০১১-র বিশ্বকাপজয়ী দলের আরও একজনের অবসর, এখনও ক্রিকেট খেলছেন মাত্র...

১৯৮৩-তে প্রথম বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল ভারতকে। ২০১১ সালে দেশের দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ উঁচিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই দলের আরও একজন সম্প্রতি অবসর নিলেন। এখন আর কতজন ক্রিকেটার এখনও মাঠে নেমে পেশাদার ক্রিকেট খেলছেন?

Published on: Jun 8, 2025 10:08 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
১৪ বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। সেই দলের ১৪ জনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন পীযূষ চাওলা। তিনি আনুষ্ঠানিকভাবে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন সম্প্রতি। এই আবহে সেই আইকনিক ১৫ সদস্যের দলের আর মাত্র ১ জনই (বিরাট কোহলি) আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় থাকছেন। এছাড়া ধোনি আগামী বছরের আইপিএল খেললে পেশাদারি ক্রিকেটে সক্রিয় থাকা সদস্যের সংখ্যা হবে ২।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 10:08 AM

১৪ বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। সেই দলের ১৪ জনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন পীযূষ চাওলা। তিনি আনুষ্ঠানিকভাবে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন সম্প্রতি। এই আবহে সেই আইকনিক ১৫ সদস্যের দলের আর মাত্র ১ জনই (বিরাট কোহলি) আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় থাকছেন। এছাড়া ধোনি আগামী বছরের আইপিএল খেললে পেশাদারি ক্রিকেটে সক্রিয় থাকা সদস্যের সংখ্যা হবে ২।

2/4
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক দলে ছিলেন সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, গৌতম গম্ভীর এবং জাহির খানের মতো কিংবদন্তিরা। তাঁরা অনেক আগেই খেলা থেকে দূরে সরে দাঁড়িয়েছেন। অনেকেই কোচিং করাচ্ছেন। গম্ভীর আপাতত জাতীয় দলের কোচ। জাহির আইপিএলে এলএসজির সঙ্গে যুক্ত। এদিকে দলের আরও এক সদস্য আশিস নেহরাও গুজরাট টাইটান্সের কোচ।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 10:08 AM

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক দলে ছিলেন সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, গৌতম গম্ভীর এবং জাহির খানের মতো কিংবদন্তিরা। তাঁরা অনেক আগেই খেলা থেকে দূরে সরে দাঁড়িয়েছেন। অনেকেই কোচিং করাচ্ছেন। গম্ভীর আপাতত জাতীয় দলের কোচ। জাহির আইপিএলে এলএসজির সঙ্গে যুক্ত। এদিকে দলের আরও এক সদস্য আশিস নেহরাও গুজরাট টাইটান্সের কোচ।

3/4
সোশ্যাল মিডিয়ায় অনেককে কৃতজ্ঞতা জানিয়ে অবসরের ঘোষণা করেছেন পীযূষ চাওলা। ২০১১ সালের সেই দলের অন্যতম কনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। যদিও তিনি টুর্নামেন্ট চলাকালীন কেবল সহায়ক ভূমিকা পালন করেছিলেন। সেই সময় তাঁর নির্বাচনে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। মহেন্দ্র সিং ধোনি এবং টিম ম্যানেজমেন্ট অবশ্য স্পিনারদের মধ্যে হরভজন সিংকে ফার্স্ট চয়েস হিসেবে খেলিয়েছিল সেই বিশ্বকাপে। এদিকে যুবরাজ সিং বিশ্বকাপে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ১৫ উইকেট নিয়েছিলেন। চাওলা তিনটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন সেই টুর্নামেন্টে।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 10:08 AM

সোশ্যাল মিডিয়ায় অনেককে কৃতজ্ঞতা জানিয়ে অবসরের ঘোষণা করেছেন পীযূষ চাওলা। ২০১১ সালের সেই দলের অন্যতম কনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। যদিও তিনি টুর্নামেন্ট চলাকালীন কেবল সহায়ক ভূমিকা পালন করেছিলেন। সেই সময় তাঁর নির্বাচনে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। মহেন্দ্র সিং ধোনি এবং টিম ম্যানেজমেন্ট অবশ্য স্পিনারদের মধ্যে হরভজন সিংকে ফার্স্ট চয়েস হিসেবে খেলিয়েছিল সেই বিশ্বকাপে। এদিকে যুবরাজ সিং বিশ্বকাপে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ১৫ উইকেট নিয়েছিলেন। চাওলা তিনটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন সেই টুর্নামেন্টে। (PTI)

4/4
সেই দলে থাকা কোহলি এখন একমাত্র খেলোয়াড়, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় আছেন। সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কোহলি সেঞ্চুরি করেছিলেন। ফাইনালে তিনি ৩৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন। সেই প্রজন্মের শেষ মশালবাহক কোহলির বয়স এখন ৩৬। তিনি সদ্য টেস্ট থেকেও অবসর নিয়েছেন। টি২০ থেকে এর আগেই তিনি অবসর নিয়ে নিয়েছেন। এখনও তিনি শুধু ওডিআই খেলবেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 10:08 AM

সেই দলে থাকা কোহলি এখন একমাত্র খেলোয়াড়, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় আছেন। সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কোহলি সেঞ্চুরি করেছিলেন। ফাইনালে তিনি ৩৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন। সেই প্রজন্মের শেষ মশালবাহক কোহলির বয়স এখন ৩৬। তিনি সদ্য টেস্ট থেকেও অবসর নিয়েছেন। টি২০ থেকে এর আগেই তিনি অবসর নিয়ে নিয়েছেন। এখনও তিনি শুধু ওডিআই খেলবেন।

Related Photos