ICC POTM Awards: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চমকপ্রদ পারফর্ম্যান্স দিয়ে আইসিসির ঐতিহ্যশালী পুরস্কার জিতলেন মার্করাম
ICC POTM Awards: মেয়েদের বিভাগে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।
Published on: Jul 14, 2025 2:08 PM IST
1/4
Published on Jul 14, 2025 2:08 PM
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে আইসিসির ঐতিহ্যশালী পুরস্কার জিতে নিলেন এডেন মার্করাম। এই নিরিখে তিনি লড়াইয়ে হারিয়ে দিলেন জাতীয় দলের সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কাকে। ছবি- রয়টার্স।
2/4

Published on Jul 14, 2025 2:08 PM
আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই সুপারস্টার কাগিসো রাবাদা, এডেন মার্করাম ও শ্রীলঙ্কার তারকা ব্যাটার পাথুম নিশঙ্কা। শেষমেশ খেতাব ওঠে মার্করামের হাতে। অর্থাৎ, এবার আইসিসির প্লেয়ার অফ দ্য মনথ নির্বাচিত হলেন মার্করাম। ছবি- আইসিসি।
3/4

Published on Jul 14, 2025 2:08 PM
জুন মাসে একটি মাত্র টেস্ট ম্যাচে মাঠে নামেন মার্করাম। লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করে দক্ষিণ আফ্রিকার জয়ের মঞ্চ গড়ে দেন মার্করাম। সেই সঙ্গে দুই ইনিংসে ১টি করে অর্থাৎ, ম্যাচে মোট ২টি উইকেট সংগ্রহ করেন তিনি। এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদেই আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন এডেন। ছবি- এপি।
4/4
Published on Jul 14, 2025 2:08 PM
E-Paper

