Air India Plane Crash Probe Update: এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি কেন ভেঙে পড়েছিল? তদন্তে বড় সাফল্য
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি কেন দুর্ঘটনার কবলে পড়েছিল? এবার সেই তদন্তে বড় সাফল্য পেল সরকার।
Published on: Jun 26, 2025 2:31 PM IST
1/6

Published on Jun 26, 2025 2:31 PM
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে উদ্ধার করা ব্ল্যাক বক্স থেকে তথ্য সফলভাবে ডাউনলোড করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকার জানিয়েছে, সেই তথ্য এখন বিশ্লেষণ করা হচ্ছে। সেই তথ্য বিশ্লেষণ করেই জানা যাবে, কেন তেমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। (HT_PRINT)
2/6
Published on Jun 26, 2025 2:31 PM
যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যারোস্পেস নিরাপত্তা পরামর্শক অ্যান্থনি ব্রিকহাউস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন, পাইলটরা প্রয়োজনে ম্যানুয়ালি জরুরি ব্যবস্থা চালু করতে পারেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, তথ্য আদান-প্রদান বন্ধ হওয়ার আগে বোয়িং ড্রিমলাইনার বিমানটি আকাশে ৬২৫ ফুট উচ্চতায় উঠেছিল। (REUTERS)
3/6

Published on Jun 26, 2025 2:31 PM
দুর্ঘটনাগ্রস্ত বিমানে ব্ল্যাক বক্সের মধ্যে রয়েছে - একটি ফ্লাইট ডেটা রেকর্ডার, একটি ককপিট ভয়েস রেকর্ডার। প্রায় ১০০০ সেলসিয়াস তাপে এই দু'টি রেকর্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ব্যবহারযোগ্য ডেটা পুনরুদ্ধারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই আবহে রিপোর্টে দাবি করা হয়, ফরেনসিক তথ্য উদ্ধারের জন্য এই এফডিআর এবং সিভিআর মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। (ANI Grab )
4/6

Published on Jun 26, 2025 2:31 PM
এর আগে গুজরাটের আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা মনে করছেন যে বোয়িং ড্রিমলাইনারটি বিধ্বস্ত হওয়ার সময় এর জরুরি জেনারেটর চালু ছিল। তদন্তের সাথে যুক্ত ব্যক্তিদের উদ্ধৃত করে সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এমনটা জানিয়েছিল তাদের রিপোর্টে। (PTI)
5/6

Published on Jun 26, 2025 2:31 PM
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, তদন্তের প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, আমদাবাদে দুর্ঘটনার সময় ৭৮৭ ড্রিমলাইনারের জরুরি ব্যবস্থা সক্রিয় ছিল। এটি ব়্যাম এয়ার টারবাইন নামে পরিচিত। ড্রিমলাইনারের ম্যানুয়াল উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উভয় ইঞ্জিন বিকল হয়ে গেলে বা তিনটি হাইড্রোলিক সিস্টেমের চাপ কম থাকলে বিমানের জরুরি ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে। (HT_PRINT)
6/6

Published on Jun 26, 2025 2:31 PM
E-Paper

