AI Crash: ‘বোয়িং ৭৮৭ সফটওয়্যারের ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ঘটেছে’, দাবি মার্কিন এভিয়েশন অ্যাটর্নির
আমদাবাদের ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এরই মাঝে এবার বিস্ফোরক দাবি করে বসলেন আমেরিকার এক এভিয়েশন অ্যাটর্নি। তিনি আবার মার্কিন পরিবহণ বিভাগের ইনসপেক্টর জেনারেল পদেও দায়িত্ব সামলেছিলেন একটা সময়।
Published on: Jul 1, 2025 8:36 AM IST
1/5

Published on Jul 1, 2025 8:36 AM
‘বোয়িং ৭৮৭ সফটওয়্যারের ত্রুটির কারণেই আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ঘটেছে’, দাবি মার্কিন বিমান চলাচল আইনজীবীর। উল্লেখ্য, এআই-১৭১ উড়ানের মরমান্তিক পরিণতির কারণ জানতে ভারত ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। তা থেকে তথ্যও ডাউনলোড করে তার বিশ্লেষণ করা হচ্ছে। এরই মাঝে মার্কিন এভিয়েশন অ্যাটর্নি মেরি শিয়াভো এই বিস্ফোরক দাবি করলেন।
2/5

Published on Jul 1, 2025 8:36 AM
দ্য সানডে গার্ডিয়ানকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মার্কিন পরিবহণ বিভাগের প্রাক্তন ইনসপেক্টর জেনারেল এবং বর্তমানে মটলি রাইস সংস্থার বিমান চলাচল বিষয়ক আইনজীবী মেরি শিয়াভো এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এই দুর্ঘটনাটি সম্ভবত সফ্টওয়্যার-ট্রিগার ইঞ্জিন ত্রুটির কারণে ঘটেছে।
3/5

Published on Jul 1, 2025 8:36 AM
মেরি শিয়াভোর মতে, বিমানটি সম্ভবত একটি সফ্টওয়্যার ত্রুটির কারণে ডুয়াল ইঞ্জিন থ্রাস্ট রোলব্যাকের শিকার হয়ে থাকতে পারে। এই একটি ত্রুটি এর আগেও নাকি বোয়িং ৭৮৭-এ ঘটেছে এবং এর তদন্তও করা হয়েছিল। এর আগে গুজরাটের আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা মনে করছিলেন যে বোয়িং ড্রিমলাইনারটি দুর্ঘটনার কবলে পড়ার আগে তাতে জরুরি জেনারেটর চালু ছিল।
4/5

Published on Jul 1, 2025 8:36 AM
এই আবহে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল, তদন্তের প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, আমদাবাদে দুর্ঘটনার সময় ৭৮৭ ড্রিমলাইনারের জরুরি ব্যবস্থা সক্রিয় ছিল। এটি ব়্যাম এয়ার টারবাইন নামে পরিচিত। ড্রিমলাইনারের ম্যানুয়াল উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উভয় ইঞ্জিন বিকল হয়ে গেলে বা তিনটি হাইড্রোলিক সিস্টেমের চাপ কম থাকলে বিমানের জরুরি ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে।
5/5

Published on Jul 1, 2025 8:36 AM
E-Paper

