Air India Plane Crash Victim Payal: রিকশা চালিয়ে বাবা পড়িয়েছিল, চাকরি পেয়ে লন্ডনে যাচ্ছিল মেয়ে, বিমানে পুড়ে শেষ সব
অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার পরে একের পর এক হৃদয়বিদারক কাহিনি সামনে আসছে। ওই বিমানে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন পায়েল খটিক। তিনি চাকরি পেয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে করে লন্ডনে যাচ্ছিলেন।
Published on: Jun 14, 2025 10:19 AM IST
1/5

Published on Jun 14, 2025 10:19 AM
বাবা রিকশা চালিয়ে মেয়েকে পড়াশোনা করিয়েছিলেন। আর বাবার সেই কঠোর পরিশ্রমের মূল্যও দেন মেয়ে। লন্ডনে একটি বেসরকারি সংস্থায় চাকরি পান। সেইমতো জীবনে প্রথমবার বিমানে চড়ে নিজের স্বপ্নের চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু আমদাবাদ থেকে বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মেয়ের। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া এবং এএফপি)
2/5

Published on Jun 14, 2025 10:19 AM
বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার (এআই-১৭১) বিমানে একরাশ স্বপ্ন নিয়ে ওঠেন গুজরাটের হিম্মতনগরের পায়েল খটিক। কিন্তু টেক-অফের কিছুক্ষণ পরেই আমদাবাদ বিমানবন্দর লাগোয়া এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। যাত্রী, পাইলট, বিমানকর্মী-সহ ড্রিমলাইনারে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। ভাগ্যের পরিহাসে মৃত্যু হয়েছে পায়েলেরও। (ছবি সৌজন্যে, রাজ শিন্ডে/হিন্দুস্তান টাইমস)
3/5

Published on Jun 14, 2025 10:19 AM
বিমানের ২৪১ জনের পাশাপাশি আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান একটি মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে। জনবহুল এলাকায় ভেঙে পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৭৪ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যু হয়েছে ইন্টার্ন ডাক্তার, চা-বিক্রেতার ছেলেরও। যদিও সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি। (ছবি সৌজন্যে, রাজ শিন্ডে/হিন্দুস্তান টাইমস)
4/5

Published on Jun 14, 2025 10:19 AM
তারইমধ্যে আমদাবাদের দুর্ঘটনাস্থল থেকে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে বিমানের শেষ ৩৩ সেকেন্ড কী হয়েছিল। সেজন্য খতিয়ে দেখা হবে বিভিন্ন সম্ভাব্য কারণ। কোনও যান্ত্রিক গোলযোগ ছিল ছিল কিনা বা অন্যান্য কোনও সমস্যা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। (ছবি সৌজন্যে, রাজ শিন্ডে/হিন্দুস্তান টাইমস)
5/5

Published on Jun 14, 2025 10:19 AM
E-Paper

