দুবাইয়ে চুরি হওয়া এয়ারপডস মিলল পাকিস্তানে! ‘চোর’ ধরতে যাচ্ছি, হুংকার ব্রিটিশের
দুবাইয়ে চুরি হওয়া এয়ারপডসের হদিশ মিলল পাকিস্তানে! দাবি করলেন এক ব্রিটিশ ব্যক্তি। তিনি দাবি করেছেন যে নিজের এয়ারপডস ফিরে পেতে এবং ‘চোর’ ধরতে পাকিস্তানে যাচ্ছেন। কিন্তু এত দূরে কেন আসবেন? সেটাও ব্যাখ্যা করেছেন।
Published on: Jun 1, 2025 10:56 PM IST
1/5

Published on Jun 1, 2025 10:56 PM
বছরখানেক আগে দুবাইয়ের হোটেল থেকে অ্যাপলের এয়ারপডস চুরি হয়ে গিয়েছিল। অবশেষে সেটির হদিশ মিলল পাকিস্তানে। এমনই দাবি করলেন এক ব্রিটিশ ব্যক্তি। শুধু তাই নয়, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নিজের এয়ারপডস ফিরে পেতে পাকিস্তানেও যাবেন। এমনকী পুরো ঘটনার ভিডিয়ো করবেন বলেও হুংকার দিয়েছেন ওই ব্যক্তি। (ছবি সৌজন্যে, এক্স @real_lord_miles এবং ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 1, 2025 10:56 PM
যদিও অত ঝক্কি পোহানোর থেকে ওই ব্যক্তিকে একটি নতুন এয়ারপডস কিনে নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেক নেটিজেন। ওই ব্যক্তি অবশ্য জানিয়েছেন যে ব্যবসার কাজে আপাতত আফগানিস্তানে আছেন। আর আফগানিস্তান থেকে পাকিস্তানে যাবেন। তারপর নিজের এয়ারপডস উদ্ধার করে নিয়ে আসবেন বলে জানিয়েছেন ওই ব্রিটিশ ব্যক্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5

Published on Jun 1, 2025 10:56 PM
আর লর্ডস মাইলস নামে (@real_lord_miles) ওই ব্যক্তির পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই পোস্টের সঙ্গে তিনি যে ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা গিয়েছে যে ৩১ মিনিট আগে পাকিস্তানের ঝেলুমে ওই এয়ারপডসের (মাইলস এয়ারপডস প্রো) অবস্থান দেখিয়েছে। যেখানে এয়ারপডসের অবস্থান দেখানো হয়েছে, তা একটি রেস্তোরাঁর কাছেই অবস্থিত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5

Published on Jun 1, 2025 10:56 PM
আর তাঁর সেই পরিকল্পনা নিয়ে নেটিজেনরা কেউ-কেউ মজা করেছেন। তেমনই একজন বলেছেন, 'এখান থেকে দুটি জিনিসই হতে পারে। প্রথমত, এয়ারপডস পাওয়া যাবে। দ্বিতীয়ত, ছয় পর্বের একটি ডকুমেন্টারি হবে। যেটার নাম হবে - দ্য ব্রিটিশ গাই, হু ওয়েন্ট টু ফার ফর ইয়ারফোনস (ইয়ারফোনের জন্য বহু দূরে চলে যাওয়া এক ব্রিটিশ ব্যক্তি)।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5

Published on Jun 1, 2025 10:56 PM
E-Paper

