Birati Metro Latest Update: বিরাটি পর্যন্ত মেট্রোর ২ টানেল, হবে আন্ডারগ্রাউন্ড স্টেশন, শুরু হচ্ছে বিশাল কাজ

কলকাতা বিমানবন্দর পেরিয়ে মেট্রো এগিয়ে যেতে চলেছে বিরাটির দিকে। কলকাতা মেট্রোর যে ইয়েলো লাইন আছে, সেটাই এগিয়ে যাওয়া হচ্ছে। আর ওই অংশে দুটি টানেল তৈরি করা হবে। আন্ডারগ্রাউন্ড হবে স্টেশন। দুটি সাবওয়েও তৈরি করা হবে।

Published on: Jul 18, 2025 3:25 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের (১১.২ কিলোমিটারের নোয়াপাড়া-বারাসত করিডর) কলকাতা এয়ারপোর্ট থেকে বিরাটি অংশের কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর, সেই কাজের জন্য ইতিমধ্যে প্রায় ১,৩০০ কোটি টাকার বরাত পেয়ে গিয়েছে একটি প্রথমসারির ইঞ্জিনিয়ারিং সংস্থা। আপাতত যা ঠিক আছে, তাতে মোটামুটি আড়াই বছরের মধ্যে ওই অংশের কাজ শেষ হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 18, 2025 3:25 PM

কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের (১১.২ কিলোমিটারের নোয়াপাড়া-বারাসত করিডর) কলকাতা এয়ারপোর্ট থেকে বিরাটি অংশের কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর, সেই কাজের জন্য ইতিমধ্যে প্রায় ১,৩০০ কোটি টাকার বরাত পেয়ে গিয়েছে একটি প্রথমসারির ইঞ্জিনিয়ারিং সংস্থা। আপাতত যা ঠিক আছে, তাতে মোটামুটি আড়াই বছরের মধ্যে ওই অংশের কাজ শেষ হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
আর এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। সূত্রের খবর, দ্বিতীয় দফায় বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত মেট্রো যাবে মাটির তলা দিয়ে। সেজন্য ১.৭ কিমি দীর্ঘ দুটি টানেল তৈরি করা হবে। বিরাটি স্টেশনও তৈরি করা হবে মাটির নীচে। সেইসঙ্গে বিরাটি এবং মাইকেল নগর স্টেশনে দুটি সাবওয়েও তৈরির দায়িত্ব পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিং সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 18, 2025 3:25 PM

আর এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। সূত্রের খবর, দ্বিতীয় দফায় বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত মেট্রো যাবে মাটির তলা দিয়ে। সেজন্য ১.৭ কিমি দীর্ঘ দুটি টানেল তৈরি করা হবে। বিরাটি স্টেশনও তৈরি করা হবে মাটির নীচে। সেইসঙ্গে বিরাটি এবং মাইকেল নগর স্টেশনে দুটি সাবওয়েও তৈরির দায়িত্ব পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিং সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
কলকাতা বিমানবন্দরের পরে মেট্রোকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করতে হবে, সেটার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদনের প্রয়োজন ছিল। বিমানের উড়ে যাওয়ার পথে কথা মাথায় রেখে মেট্রোকে সবুজ সংকেত দেওয়া হয়। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ইয়েলো লাইনের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর তোড়জোড় চলতে থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 18, 2025 3:25 PM

কলকাতা বিমানবন্দরের পরে মেট্রোকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করতে হবে, সেটার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদনের প্রয়োজন ছিল। বিমানের উড়ে যাওয়ার পথে কথা মাথায় রেখে মেট্রোকে সবুজ সংকেত দেওয়া হয়। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ইয়েলো লাইনের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর তোড়জোড় চলতে থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
এমনিতে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের প্রথম পর্যায়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ স্টেশন) পর্যন্ত সাত কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার কথা আছে। ইতিমধ্যে ট্রায়াল রানও হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) পরিদর্শনের পরে সবুজ সংকেত মিললেই ওই অংশে পরিষেবা চালু হয়ে যাবে। (ফাইল ছবি, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 18, 2025 3:25 PM

এমনিতে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের প্রথম পর্যায়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ স্টেশন) পর্যন্ত সাত কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার কথা আছে। ইতিমধ্যে ট্রায়াল রানও হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) পরিদর্শনের পরে সবুজ সংকেত মিললেই ওই অংশে পরিষেবা চালু হয়ে যাবে। (ফাইল ছবি, সৌজন্যে Metro Railways)

5/5
তবে কবে ইয়েলো লাইন পুরো বারাসত পর্যন্ত পৌঁছে যাবে এবং নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত পুরো অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের আশা, ওই অংশে যে জট আছে, সেটা দ্রুত কেটে যাবে। আর তারপর পর্যাপ্ত টাকাও চলে আসবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। (ফাইল ছবি, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 18, 2025 3:25 PM

তবে কবে ইয়েলো লাইন পুরো বারাসত পর্যন্ত পৌঁছে যাবে এবং নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত পুরো অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের আশা, ওই অংশে যে জট আছে, সেটা দ্রুত কেটে যাবে। আর তারপর পর্যাপ্ত টাকাও চলে আসবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। (ফাইল ছবি, সৌজন্যে Metro Railways)

Related Photos