Trump on US-India Trade Deal: 'আমরা ভারতকে উন্মুক্ত করব', 'খুব বড়' বাণিজ্য চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

চলতি মাসের গোড়ার দিকে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে বক্তব্য রাখার সময় মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বড় দাবি করেছিলেন। আর এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারত-মার্কিন চুক্তি নিয়ে মুখ খুললেন।

Published on: Jun 27, 2025 6:54 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে তাঁর দেশ চিনের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এরই সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে ভারতের সাথে শীঘ্রই একটি 'খুব বড়' চুক্তি হতে পারে আমেরিকার। এই নিয়ে ট্রাম্প বলেন, '...আমরা চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি। আমরা সবার সঙ্গে চুক্তি করব না। তবে আমরা দারুণ কিছু চুক্তি করছি।'   (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে তাঁর দেশ চিনের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এরই সঙ্গে তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে ভারতের সাথে শীঘ্রই একটি 'খুব বড়' চুক্তি হতে পারে আমেরিকার। এই নিয়ে ট্রাম্প বলেন, '...আমরা চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি। আমরা সবার সঙ্গে চুক্তি করব না। তবে আমরা দারুণ কিছু চুক্তি করছি।' (Bloomberg)

2/7
সরকারি ব্যয় বিলের প্রচারের লক্ষ্যে হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমাদের সামনে আরও একটি চুক্তি আসছে। সম্ভবত ভারতের সঙ্গে, এটি খুব বড় হতে চলেছে। আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি। চিনের সাথে চুক্তিতে আমরা চিনকে উন্মুক্ত করতে শুরু করেছি। যা এর আগে কখনও ঘটতে পারত না এবং প্রতিটি দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক খুব ভালো।'  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

সরকারি ব্যয় বিলের প্রচারের লক্ষ্যে হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমাদের সামনে আরও একটি চুক্তি আসছে। সম্ভবত ভারতের সঙ্গে, এটি খুব বড় হতে চলেছে। আমরা ভারতকে উন্মুক্ত করতে যাচ্ছি। চিনের সাথে চুক্তিতে আমরা চিনকে উন্মুক্ত করতে শুরু করেছি। যা এর আগে কখনও ঘটতে পারত না এবং প্রতিটি দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক খুব ভালো।' (Bloomberg)

3/7
তবে চিনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে ট্রাম্প আরও বলেন, হোয়াইট হাউজ সব দেশের সঙ্গে চুক্তি করবে না। তাঁর কথায়, 'আমরা সবার সঙ্গে চুক্তি করব না। আমরা সবাইকে চিঠি দিয়ে জানাব যে কাদের কাদের ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ শুল্ক দিতে হবে। তবে আমার লোকেরা আবার আমার চেয়ে বেশি চুক্তি করতে চায়।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

তবে চিনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে ট্রাম্প আরও বলেন, হোয়াইট হাউজ সব দেশের সঙ্গে চুক্তি করবে না। তাঁর কথায়, 'আমরা সবার সঙ্গে চুক্তি করব না। আমরা সবাইকে চিঠি দিয়ে জানাব যে কাদের কাদের ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ শুল্ক দিতে হবে। তবে আমার লোকেরা আবার আমার চেয়ে বেশি চুক্তি করতে চায়। (REUTERS)

4/7
উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে বক্তব্য রাখার সময় মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বলেছিলেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি শীঘ্রই চূড়ান্ত হতে পারে। এর আগে, গত ১০ জুন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, 'ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে যা উভয় অর্থনীতিকে উপকৃত করবে।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে বক্তব্য রাখার সময় মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বলেছিলেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি শীঘ্রই চূড়ান্ত হতে পারে। এর আগে, গত ১০ জুন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, 'ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে যা উভয় অর্থনীতিকে উপকৃত করবে।'

5/7
মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি আমেরিকান দল ৪ জুন দিল্লিতে পৌঁছেছিল বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। এ নিয়ে পঞ্চমবারের মতো দুই দেশের আলোচকরা মুখোমুখি আলোচনায় বসেছিল। আগে এই সফর দুই দিনের হওয়ার কথা থাকলেও পরে তা চলেছিল ১০ জুন পর্যন্ত। এই দফার আলোচনায় শুল্কসহ অনেক গুরুতর বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এর পরের রাউন্ডের আলোচনা হবে আমেরিকায়।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি আমেরিকান দল ৪ জুন দিল্লিতে পৌঁছেছিল বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। এ নিয়ে পঞ্চমবারের মতো দুই দেশের আলোচকরা মুখোমুখি আলোচনায় বসেছিল। আগে এই সফর দুই দিনের হওয়ার কথা থাকলেও পরে তা চলেছিল ১০ জুন পর্যন্ত। এই দফার আলোচনায় শুল্কসহ অনেক গুরুতর বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এর পরের রাউন্ডের আলোচনা হবে আমেরিকায়।

6/7
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৩ ফেব্রুয়ারি 'মিশন-৫০০' নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিলেন। তবে মোদী মার্কিন সফরে থাকাকালীনই শুল্ক আরোপ নিয়েও বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প শুল্ক ইস্যুতে বারবারই ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করছেন, ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায় অন্য দেশের পণ্যে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৩ ফেব্রুয়ারি 'মিশন-৫০০' নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিলেন। তবে মোদী মার্কিন সফরে থাকাকালীনই শুল্ক আরোপ নিয়েও বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প শুল্ক ইস্যুতে বারবারই ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করছেন, ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায় অন্য দেশের পণ্যে।

7/7
এদিকে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় ১০% বেসলাইন আমদানি শুল্কের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে জানা যায়। গত ২ এপ্রিল সব দেশের পণ্য আমদানির ওপর এই শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এখন ভারত চায় যুক্তরাষ্ট্র এই শুল্ক পুরোপুরি প্রত্যাহার করুক। সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয় আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ব্রিটিশ মডেল গ্রহণের পক্ষে নন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি সত্ত্বেও ব্রিটিশ পণ্যের উপর বেসলাইন শুল্ক অব্যাহত রয়েছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 6:54 AM

এদিকে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় ১০% বেসলাইন আমদানি শুল্কের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে জানা যায়। গত ২ এপ্রিল সব দেশের পণ্য আমদানির ওপর এই শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এখন ভারত চায় যুক্তরাষ্ট্র এই শুল্ক পুরোপুরি প্রত্যাহার করুক। সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয় আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ব্রিটিশ মডেল গ্রহণের পক্ষে নন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি সত্ত্বেও ব্রিটিশ পণ্যের উপর বেসলাইন শুল্ক অব্যাহত রয়েছে।

Related Photos