Bangladesh Latest Update: অভ্যুত্থানের ভয়ে বাংলাদেশের ৩ সেনাকে দুর্বল করার চেষ্টা? বড় সিদ্ধান্ত ইউনুসদের!

সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় বাংলাদেশের তিন সেনাকে (বাংলাদেশ সেনা, বাংলাদেশ বায়ুসেনা ও বাংলাদেশ নৌসনা) দুর্বল করার চেষ্টা? বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

Published on: Jun 3, 2025 6:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। আরাকান আর্মিও চিন্তা বাড়াচ্ছে। সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ কত টাকা বরাদ্দ করে, সেদিকে তাকিয়েছিলেন অনেকে। কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষে যে বাজেট পেশ করা হল বাংলাদেশে, তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেশ খানিকটা কমিয়ে দিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। (ফাইল ছবি, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 6:59 PM

দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। আরাকান আর্মিও চিন্তা বাড়াচ্ছে। সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ কত টাকা বরাদ্দ করে, সেদিকে তাকিয়েছিলেন অনেকে। কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষে যে বাজেট পেশ করা হল বাংলাদেশে, তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেশ খানিকটা কমিয়ে দিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। (ফাইল ছবি, সৌজন্যে ব্লুমবার্গ)

2/5
বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দের অঙ্কটা হল ৪০,৬৯৮ কোটি টাকা। অর্থাৎ যে অঙ্কটা গত অর্থবর্ষের থেকে ১,৩১৬ কোটি টাকার মতো কম। গত অর্থবর্ষে ৪২,০১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 6:59 PM

বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দের অঙ্কটা হল ৪০,৬৯৮ কোটি টাকা। অর্থাৎ যে অঙ্কটা গত অর্থবর্ষের থেকে ১,৩১৬ কোটি টাকার মতো কম। গত অর্থবর্ষে ৪২,০১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

3/5
আর তার জেরে প্রশ্ন উঠেছে যে এরকম পরিস্থিতিতে কেন আচমকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর পথে হাঁটল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে, তাতে আতঙ্কিত হয়েই কি তিন বাহিনীকে (বাংলাদেশ সেনা, বাংলাদেশ বায়ুসেনা এবং বাংলাদেশ নৌসেনা) আরও দুর্বল করে দিতে চাইছেন ইউনুসরা? যদিও সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি।  (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 6:59 PM

আর তার জেরে প্রশ্ন উঠেছে যে এরকম পরিস্থিতিতে কেন আচমকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর পথে হাঁটল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে, তাতে আতঙ্কিত হয়েই কি তিন বাহিনীকে (বাংলাদেশ সেনা, বাংলাদেশ বায়ুসেনা এবং বাংলাদেশ নৌসেনা) আরও দুর্বল করে দিতে চাইছেন ইউনুসরা? যদিও সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

4/5
এমনিতে নির্বাচন নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার মুখে উলটো সুর শোনা গিয়েছে। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেছেন, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করানো হবে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @BDArmyOfficial) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 6:59 PM

এমনিতে নির্বাচন নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার মুখে উলটো সুর শোনা গিয়েছে। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাবি করেছেন, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করানো হবে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @BDArmyOfficial)

5/5
তবে শুধু প্রতিরক্ষা খাতে নয়; বিদ্যুৎ, প্রাথমিক শিক্ষার মতো ক্ষেত্রেও বরাদ্দের অঙ্কটা কমিয়ে দিয়েছে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুতের সংকট নিয়ে যখন বাংলাদেশে উদ্বেগ রয়েছে, সেই আবহে প্রায় ৯,০০০ কোটি টাকার মতো বরাদ্দ কাটছাঁট করে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দের অঙ্কটা বাড়ানোর পথে হেঁটেছে অন্তর্বর্তীকালীন সরকার। (ছবিটি  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 6:59 PM

তবে শুধু প্রতিরক্ষা খাতে নয়; বিদ্যুৎ, প্রাথমিক শিক্ষার মতো ক্ষেত্রেও বরাদ্দের অঙ্কটা কমিয়ে দিয়েছে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুতের সংকট নিয়ে যখন বাংলাদেশে উদ্বেগ রয়েছে, সেই আবহে প্রায় ৯,০০০ কোটি টাকার মতো বরাদ্দ কাটছাঁট করে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দের অঙ্কটা বাড়ানোর পথে হেঁটেছে অন্তর্বর্তীকালীন সরকার। (ছবিটি

Related Photos