প্রসঙ্গে 'সার' সরবরাহ, চিনকে গুনে গুনে গোল ভারতের! বেজিংর নাকের ডগা দিয়ে সৌদির সঙ্গে কোন পদকক্ষেপে দিল্লি?
ডিএপি সরবরাহকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে নয়া সমঝোতায় ভারত। সদ্য ডেপি নড্ডার সৌদি সফর ঘিরে উঠে এল বড় আপডেট।
Published on: Jul 14, 2025 7:25 AM IST
1/5

Published on Jul 14, 2025 7:25 AM
জুনের শেষের দিকে ‘দ্য ইকোনমিক টাইমস’র এক রিপোর্টে জানা যায়, ভারতে, চিন থেকে আসা সরবরাহ করা বিশেষ সারের রপ্তানি হঠাৎই রুখে দিয়েছে চিন। রিপোর্টে বলা হয়, চিন থেকে যে জাহাজ বোঝাই সার ভারতে আসার কথা ছিল,তা প্রক্রিয়াগত কারণে দেরি হচ্ছে আসতে। পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চিনের তরফে এমন পদক্ষেপের পর এবার ভারত ,সৌদি আরবের হাত ধরে দীর্ঘকালীন ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট) সারের সরবরাহের বিষয়ে সমঝোতার পথে হেঁটেছে। সদ্য সৌদি সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। তখনই এক চুক্তি স্বাক্ষরিত হয়।
2/5

Published on Jul 14, 2025 7:25 AM
জানা গিয়েছে, ভারত ও সৌদির মধ্যে এই চুক্তি দুই দেশের কয়েকটি সংস্থার মধ্যে সংগঠিত হয়। যার হাত ধরে প্রতি বছর ডিএপি সারের ৩.১ মিলিয়ন MT সরবরাহের কথা হয়েছে(৫ বছরের জন্য)। দুই পক্ষ সমর্থ হলে, এই বোঝাপড়ার মেয়াদ আরও ৫ বছর চলতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সারের ক্ষেত্রে ডিএপির জন্য বহুদিন ধরে ভারত চিনের ওপর নির্ভর ছিল। ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত এই সারের জন্য এবার বেজিং-র ওপর থেকে নির্ভরতা কাটানোর দিকে হাঁটছে দিল্লি।
3/5

Published on Jul 14, 2025 7:25 AM
উল্লেখ্য, এই সৌদিতেও ২০২৫ এপ্রিল মাসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে সেই সময়ই কাশ্মীরের পহেলগাঁওতে হয় জঙ্গি হানা। সফর কাটছাঁট করে দেশে ফেরেন মোদী। মোদীর সেই সফরের পর সৌদিতে এবার গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নড্ডা। আর সেখানে যেতেই স্বাক্ষরিত হল এই তাবড় চুক্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jul 14, 2025 7:25 AM
‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ এক রিপোর্টে এক সূত্র উল্লেখ করে চিনের নাম না করে জানাচ্ছে, বহু দেশ যখন সার সরবরাহে নিয়ন্ত্রিত পদক্ষেপে চলছে, তখন সৌদি থেকে যে প্রতিশ্রুতি ভারতের জন্য এসেছে, তাতে স্পষ্ট যে, ভারতের সঙ্গীরা ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং ভবিষ্যতের বিনিয়োগের দিক থেকে প্রয়োজনে সরবরাহ ও সহযোগিতাতেও আসতে চায়।
5/5

Published on Jul 14, 2025 7:25 AM
E-Paper

