WB Smart Meter New Notice Details: 'বোঝো ঠ্যালা', বিতর্কের মাঝে স্মার্ট মিটার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি বিদ্যুৎ দফতরের
সম্প্রতি স্মার্ট মিটার নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল। এই আবহে উপভোক্তাদের বাড়িতে এখন স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
Published on: Jun 10, 2025 1:08 PM IST
1/4

Published on Jun 10, 2025 1:08 PM
এর আগে স্মার্ট মিটার নিয়ে বিতর্কের আবহে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি, সিপিএম। বামেদের অভিযোগ, জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছে রাজ্য সরকার। বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে সিপিএম। এদিকে এই স্মার্ট মিটারের জন্য অন্তত কয়েক হাজার মানুষের চাকরি চলে যেতে বলে আশঙ্কা করা হচ্ছে।
2/4

Published on Jun 10, 2025 1:08 PM
উল্লেখ্য, স্মার্ট মিটার নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল ইদানিংকালে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নাকি পদক্ষেপও করা হবে। এই আবহে উপভোক্তাদের বাড়িতে এখন স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর। এর আগে অভিযোগ উঠেছিল, স্মার্ট মিটার বসানোর পরে বিদ্যুতের বিল বেশি আসছে।
3/4

Published on Jun 10, 2025 1:08 PM
বিতর্কের আবহে স্মার্ট মিটার বসানো নিয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। বিদ্যুৎ দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, জনসাধারণের বাড়িতে বাড়িতে আপতত আর স্মার্ট মিটার বসানো হবে না। অবশ্য সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্মার্ট মিটার বসানো বন্ধ হচ্ছে না এখনই। এদিকে সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
4/4

Published on Jun 10, 2025 1:08 PM
E-Paper

