Pawan Kalyan slams Mamata Banerjee: শর্মিষ্ঠা কাণ্ডে সরব পবন কল্যাণ, 'গন্দা ধর্ম' মন্তব্যের জন্য চাইলেন মমতার গ্রেফতারি

গত ৩০ মে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে। সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 'গন্দা ধর্ম' মন্তব্য তুলে ধরে পালটা তোপ দাগলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

Published on: Jun 1, 2025 12:34 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁকে ৩১ মে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে এই ধৃত শর্মিষ্ঠার নাম। এবার সেই শর্মিষ্ঠার সমর্থনে সরব হলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁকে ৩১ মে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে এই ধৃত শর্মিষ্ঠার নাম। এবার সেই শর্মিষ্ঠার সমর্থনে সরব হলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। (HT_PRINT)

2/7
অভিযোগ উঠেছে যে 'অপারেশন সিঁদুর' নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চেয়ে নেন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

অভিযোগ উঠেছে যে 'অপারেশন সিঁদুর' নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চেয়ে নেন।

3/7
এরপর অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী লেখেন, 'যেকোনও ধর্মের অবমাননা করা হলে তার নিন্দা করা উচিত। সব সময় করা উচিত। ধর্মনিরপেক্ষতা কারও জন্য ঢাল এবং কারও জন্য তরবারি নয়। এটি অবশ্যই দ্বিমুখী রাস্তা হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। সকলের প্রতি ন্যায্য আচরণ করা উচিত। শর্মিষ্ঠার সাথে আছি। সমান বিচার চাই।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

এরপর অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী লেখেন, 'যেকোনও ধর্মের অবমাননা করা হলে তার নিন্দা করা উচিত। সব সময় করা উচিত। ধর্মনিরপেক্ষতা কারও জন্য ঢাল এবং কারও জন্য তরবারি নয়। এটি অবশ্যই দ্বিমুখী রাস্তা হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। সকলের প্রতি ন্যায্য আচরণ করা উচিত। শর্মিষ্ঠার সাথে আছি। সমান বিচার চাই।'

4/7
সূত্রের খবর, গত ১৪ মে ওই ভিডিয়ো পোস্ট করেন শর্মিষ্ঠা। যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরদিনই (১৫ মে) গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই। তিনি জানিয়েছেন, কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

সূত্রের খবর, গত ১৪ মে ওই ভিডিয়ো পোস্ট করেন শর্মিষ্ঠা। যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরদিনই (১৫ মে) গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই। তিনি জানিয়েছেন, কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা।

5/7
এরপর পবন কল্যাণ লেখেন, 'কিন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচিত নেতা, সাংসদরা যখন সনাতন ধর্মকে উপহাস করেন, তখন লক্ষ লক্ষ মানুষের উপর যে গভীর, তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়, তার কী হবে? আমাদের বিশ্বাসকে 'গন্দা ধর্ম' (নোংরা ধর্ম) বলা হলে ক্ষোভ হওয়ার কথা নয়? কে তার জন্য ক্ষমা চেয়েছেন? তাদের দ্রুত গ্রেফতার হল না কেন?'   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

এরপর পবন কল্যাণ লেখেন, 'কিন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচিত নেতা, সাংসদরা যখন সনাতন ধর্মকে উপহাস করেন, তখন লক্ষ লক্ষ মানুষের উপর যে গভীর, তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়, তার কী হবে? আমাদের বিশ্বাসকে 'গন্দা ধর্ম' (নোংরা ধর্ম) বলা হলে ক্ষোভ হওয়ার কথা নয়? কে তার জন্য ক্ষমা চেয়েছেন? তাদের দ্রুত গ্রেফতার হল না কেন?' (Hindustan Times)

6/7
মমতার 'গন্দা ধর্ম' মন্তব্যকে তুলে ধরে পবন কল্যাণ তোপ দাগলেন শর্মিষ্ঠা কাণ্ডে। অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী বলেন, 'অপারেশন সিন্দুরের সময়, আইনের ছাত্রী শর্মিষ্ঠা কিছু কথা বলেছিলেন। তাঁর কথাগুলি দুঃখজনক এবং কারও কারও মনে তা আঘাত করেছিল। সে তাঁর ভুল স্বীকার করেছে, ভিডিয়োটি মুছে দিয়েছে এবং ক্ষমা চেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে।'  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

মমতার 'গন্দা ধর্ম' মন্তব্যকে তুলে ধরে পবন কল্যাণ তোপ দাগলেন শর্মিষ্ঠা কাণ্ডে। অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী বলেন, 'অপারেশন সিন্দুরের সময়, আইনের ছাত্রী শর্মিষ্ঠা কিছু কথা বলেছিলেন। তাঁর কথাগুলি দুঃখজনক এবং কারও কারও মনে তা আঘাত করেছিল। সে তাঁর ভুল স্বীকার করেছে, ভিডিয়োটি মুছে দিয়েছে এবং ক্ষমা চেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে।' (PTI)

7/7
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের এক অফিসার বলেছেন যে 'শর্মিষ্ঠাকে আইনি নোটিশ পাঠানোর জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর পরিবার বেপাত্তা হয়ে গিয়েছিল। পুলিশ বিষয়টি আদালতকে জানায়। তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আর শুক্রবার রাতে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।'  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 12:34 PM

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের এক অফিসার বলেছেন যে 'শর্মিষ্ঠাকে আইনি নোটিশ পাঠানোর জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর পরিবার বেপাত্তা হয়ে গিয়েছিল। পুলিশ বিষয়টি আদালতকে জানায়। তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আর শুক্রবার রাতে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।' (PTI)

Related Photos