WB Semiconductor Hub Update: সেমিকন্ডাক্টর বিপ্লব বঙ্গে! কলকাতায় 'বড় প্রজেক্ট' করতে চায় আরও ১ মার্কিন সংস্থা

সেমিকন্ডাক্টর বিপ্লব পশ্চিমবঙ্গে! গ্লোবাল ফাউন্ডারিজ যখন রাজ্য সরকারের কাছে আরও জায়গা চেয়েছে, তখন কলকাতায় 'বড় প্রজেক্ট' তৈরি করার আগ্রহ প্রকাশ করল একটি মার্কিন সেমিকন্ডাক্টর এবং ন্যানো-ইলেকট্রনিকস সংস্থা।

Published on: Jun 5, 2025 7:24 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য কলকাতায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজের সঙ্গে বৈঠক সারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির বিষয়ে যাবতীয় আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিনিধিকে। গ্লোবাল ফাউন্ডারিজ তো আছেই, সেইসঙ্গে নয়া একটি সংস্থাও কলকাতায় বড় প্রকল্প তৈরির আগ্রহ প্রকাশ করেছে। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:24 AM

প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য কলকাতায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজের সঙ্গে বৈঠক সারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির বিষয়ে যাবতীয় আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিনিধিকে। গ্লোবাল ফাউন্ডারিজ তো আছেই, সেইসঙ্গে নয়া একটি সংস্থাও কলকাতায় বড় প্রকল্প তৈরির আগ্রহ প্রকাশ করেছে। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee)

2/5
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ‘গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার’ নীতি খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। যে নীতি তৈরি হয়ে গেলে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি এবং উদ্ভাবনের হাব হিসবে পশ্চিমবঙ্গের অবস্থানকে আরও মজবুত করে তুলবে। আর সেইসব পদক্ষেপের ফলে সার্বিকভাবে সেমিকন্ডাক্টর হাব হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। তৈরি হবে চাকরির নয়া সুযোগ। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:24 AM

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ‘গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার’ নীতি খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। যে নীতি তৈরি হয়ে গেলে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি এবং উদ্ভাবনের হাব হিসবে পশ্চিমবঙ্গের অবস্থানকে আরও মজবুত করে তুলবে। আর সেইসব পদক্ষেপের ফলে সার্বিকভাবে সেমিকন্ডাক্টর হাব হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। তৈরি হবে চাকরির নয়া সুযোগ। (ছবি সৌজন্যে, ফেসবুক Mamata Banerjee)

3/5
সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পাওয়ার সেন্টারে একটি ‘ফ্যাব-লেস’ কেন্দ্র তৈরি করছে গ্লোবাল ফাউন্ডারিজ। সেজন্য ইতিমধ্যে মার্কিন সংস্থাকে সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া (এসটিপিআই) তথ্যপ্রযুক্তি পার্কে ১৩,০০০ বর্গফুটের জায়গা দিয়েছে রাজ্য। আরও ১৯,০০০ বর্গফুট জায়গা চাওয়া হয়েছে। সেটা দেওয়ারও কাজ চলছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:24 AM

সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পাওয়ার সেন্টারে একটি ‘ফ্যাব-লেস’ কেন্দ্র তৈরি করছে গ্লোবাল ফাউন্ডারিজ। সেজন্য ইতিমধ্যে মার্কিন সংস্থাকে সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া (এসটিপিআই) তথ্যপ্রযুক্তি পার্কে ১৩,০০০ বর্গফুটের জায়গা দিয়েছে রাজ্য। আরও ১৯,০০০ বর্গফুট জায়গা চাওয়া হয়েছে। সেটা দেওয়ারও কাজ চলছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

4/5
পাশাপাশি পড়ুয়াদের যাতে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া যায়, তা নিয়েও আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পাওয়ার ইলেকট্রনিকসের পরিবেশ তৈরি করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করছে গ্লোবাল ফাউন্ডারিজ, বিভিন্ন স্টার্ট-আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প মহল। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপেরও পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:24 AM

পাশাপাশি পড়ুয়াদের যাতে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া যায়, তা নিয়েও আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পাওয়ার ইলেকট্রনিকসের পরিবেশ তৈরি করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করছে গ্লোবাল ফাউন্ডারিজ, বিভিন্ন স্টার্ট-আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প মহল। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপেরও পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

5/5
শুধু তাই নয়, আমেরিকার নিউ জার্সির সংস্থা স্যানটেক গ্লোবালও কলকাতায় একটি বড় প্রকল্প তৈরির ইচ্ছাপ্রকাশ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সেমিকন্ডাক্টরের পাশাপাশি ন্যানো-ইলেকট্রনিকস ক্ষেত্রেও ওই হাইটেক সংস্থার অত্যন্ত পারদর্শিতা আছে। সেই পরিস্থিতিতে ওই সংস্থা যাতে কলকাতায় নিজেদের প্রকল্প গড়ে তুলতে পারে, সেজন্য সবরকমের সহযোগিতা প্রদান করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 7:24 AM

শুধু তাই নয়, আমেরিকার নিউ জার্সির সংস্থা স্যানটেক গ্লোবালও কলকাতায় একটি বড় প্রকল্প তৈরির ইচ্ছাপ্রকাশ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সেমিকন্ডাক্টরের পাশাপাশি ন্যানো-ইলেকট্রনিকস ক্ষেত্রেও ওই হাইটেক সংস্থার অত্যন্ত পারদর্শিতা আছে। সেই পরিস্থিতিতে ওই সংস্থা যাতে কলকাতায় নিজেদের প্রকল্প গড়ে তুলতে পারে, সেজন্য সবরকমের সহযোগিতা প্রদান করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

Related Photos