পাকিস্তানকে 'জোকারদের জামাত' বলে কটাক্ষ, মুনিরদের ধুয়ে দিলেন ওয়াইসি

চিনের সামরিক অনুশীলনের ছবিকে 'পাকিস্তানের হামলা' বলে দাবি করেছে পাকিস্তান। সেই ছবি আবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপহারে দেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। এই নিয়ে এবার কটাক্ষ করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

Published on: May 27, 2025 10:37 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
পাকিস্তানি সেনা প্রধানের পাওয়া ছবি বিতর্ক নিয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, 'নকল করতেও বুদ্ধির প্রয়োজন হয়, তাদের কাছে সেটাও নেই! আর জোকারদের এই জামাত নাকি ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়।' এরই সঙ্গে ওয়াইসি দাবি করেন, পাকিস্তানকে এফএটিএফের গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করা উচিত। সন্ত্রাসবাদে পাকিস্তানের যোগের বিষয়টি তুলে ধরেন ওয়াইসি।  (India in Bahrain - X)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 10:37 AM

পাকিস্তানি সেনা প্রধানের পাওয়া ছবি বিতর্ক নিয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, 'নকল করতেও বুদ্ধির প্রয়োজন হয়, তাদের কাছে সেটাও নেই! আর জোকারদের এই জামাত নাকি ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়।' এরই সঙ্গে ওয়াইসি দাবি করেন, পাকিস্তানকে এফএটিএফের গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করা উচিত। সন্ত্রাসবাদে পাকিস্তানের যোগের বিষয়টি তুলে ধরেন ওয়াইসি। (India in Bahrain - X)

2/4
হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে হাওয়ালা লেনদেনের মাধ্যমে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করে পাকিস্তান। তাই এফএটিএফের গ্রে লিস্টে তাদের অন্তর্ভুক্ত করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তান এফএটিএফের গ্রে লিস্টে যায় তাহলে তাদের আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালানো সম্ভব হবে।   (ANI Picture Service)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 10:37 AM

হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে হাওয়ালা লেনদেনের মাধ্যমে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করে পাকিস্তান। তাই এফএটিএফের গ্রে লিস্টে তাদের অন্তর্ভুক্ত করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তান এফএটিএফের গ্রে লিস্টে যায় তাহলে তাদের আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালানো সম্ভব হবে। (ANI Picture Service)

3/4
অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেভাবে সারা বিশ্বে বিব্রত হচ্ছে, তাতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে শেহবাজ শরিফ ও তাঁর সরকার। এদিকে পাকিস্তানের সরকার সম্প্রতি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে। তা নিয়েও হাসিঠাট্টার অন্ত নেই। এরই মাঝে আবার বিতর্ক তৈরি হয়েছে মুনিরকে দেওয়া শেহবাজের এক ছবি নিয়ে। দাবি করা হচ্ছিল, সেই ছবিটি ভারতের ওপর হামলার। পরে দেখা যায় সেটি আসলে চিনা যুদ্ধ অনুশীলনের ছবি। আর সেই ছবি নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি।   (ANI Grab)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 10:37 AM

অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেভাবে সারা বিশ্বে বিব্রত হচ্ছে, তাতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে শেহবাজ শরিফ ও তাঁর সরকার। এদিকে পাকিস্তানের সরকার সম্প্রতি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে। তা নিয়েও হাসিঠাট্টার অন্ত নেই। এরই মাঝে আবার বিতর্ক তৈরি হয়েছে মুনিরকে দেওয়া শেহবাজের এক ছবি নিয়ে। দাবি করা হচ্ছিল, সেই ছবিটি ভারতের ওপর হামলার। পরে দেখা যায় সেটি আসলে চিনা যুদ্ধ অনুশীলনের ছবি। আর সেই ছবি নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। (ANI Grab)

4/4
এদিকে ওয়াইসি আরও বলেন, 'সবসময় ধর্মীয় ইস্যু তুলে পাকিস্তান এটা বলতে পারে না যে তারা মুসলিম। পাকিস্তানের থেকে ভারতে মুসলিম জনসংখ্যা অনেক বেশি। আমরা ভারতীয় মুসলিমদের পাকিস্তানের থেকে অনেক বেশি দায়িত্বজ্ঞান আছে। পাকিস্তান যাই বলুক না কেন এক চিমটি নুনেরও দাম দিতে জানি আমরা।'  (ANI Grab )expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 10:37 AM

এদিকে ওয়াইসি আরও বলেন, 'সবসময় ধর্মীয় ইস্যু তুলে পাকিস্তান এটা বলতে পারে না যে তারা মুসলিম। পাকিস্তানের থেকে ভারতে মুসলিম জনসংখ্যা অনেক বেশি। আমরা ভারতীয় মুসলিমদের পাকিস্তানের থেকে অনেক বেশি দায়িত্বজ্ঞান আছে। পাকিস্তান যাই বলুক না কেন এক চিমটি নুনেরও দাম দিতে জানি আমরা।' (ANI Grab )

Related Photos