CM on Bangladeshi Deportation: জেলা প্রশাসকদের হাতে বাংলাদেশিদের তাড়ানোর ক্ষমতা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভার এক বিশেষ অধিবেশনে বাংলাদেশি অবৈধবাসীদের তাড়ানোর বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিগত কয়েক মাসে ইতিমধ্যেই ৩০০ জন বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Published on: Jun 10, 2025 6:59 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, কংগ্রেস নাগরিকত্বকে গুরুত্ব দেয় না, কারণ তাদের এক নেতার পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনই বিদেশি। সেই সময় বিধানসভায় শাসক দলের বেঞ্চের সামনে ভিজিটর্স গ্যালারিতে বসেছিলেন কংগ্রেসের অসম ইউনিটের সভাপতি গৌরব গগৈ। এই মন্তব্য যে তাঁকে নিয়ে করা হয়েছে, তা স্পষ্ট।   (ANI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:59 AM

বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, কংগ্রেস নাগরিকত্বকে গুরুত্ব দেয় না, কারণ তাদের এক নেতার পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনই বিদেশি। সেই সময় বিধানসভায় শাসক দলের বেঞ্চের সামনে ভিজিটর্স গ্যালারিতে বসেছিলেন কংগ্রেসের অসম ইউনিটের সভাপতি গৌরব গগৈ। এই মন্তব্য যে তাঁকে নিয়ে করা হয়েছে, তা স্পষ্ট। (ANI)

2/5
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বলেছেন, রাজ্য সরকার অবৈধ বিদেশিদের চিহ্নিত ও নির্বাসনের জন্য ১৯৫০ সালের আইন প্রয়োগ করবে। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই আইনে জেলা কমিশনারদের হাতেই ক্ষমতা থাকবে যাতে তারা অবৈধবাসীদের বেআইনি ঘোষণা করে তাদের দেশ থেকে বের করে দিতে পারেন।  (ANI-Grab )expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:59 AM

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বলেছেন, রাজ্য সরকার অবৈধ বিদেশিদের চিহ্নিত ও নির্বাসনের জন্য ১৯৫০ সালের আইন প্রয়োগ করবে। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই আইনে জেলা কমিশনারদের হাতেই ক্ষমতা থাকবে যাতে তারা অবৈধবাসীদের বেআইনি ঘোষণা করে তাদের দেশ থেকে বের করে দিতে পারেন। (ANI-Grab )

3/5
অবৈধ বিদেশিদের চিহ্নিত ও নির্বাসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার এই উদ্দেশ্যে অভিবাসী (অসম থেকে বহিষ্কার) আইন, ১৯৫০ প্রয়োগ করবে। এই আইনে বিদেশিদের অবৈধ ঘোষণা করে দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। শর্মা বলেন, সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ সম্প্রতি রায় দিয়েছে যে আইনটি কার্যকর হয়েছে এবং সরকার এর বিধান অনুসারে ব্যবস্থা নিতে পারে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:59 AM

অবৈধ বিদেশিদের চিহ্নিত ও নির্বাসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার এই উদ্দেশ্যে অভিবাসী (অসম থেকে বহিষ্কার) আইন, ১৯৫০ প্রয়োগ করবে। এই আইনে বিদেশিদের অবৈধ ঘোষণা করে দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। শর্মা বলেন, সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ সম্প্রতি রায় দিয়েছে যে আইনটি কার্যকর হয়েছে এবং সরকার এর বিধান অনুসারে ব্যবস্থা নিতে পারে। (AFP)

4/5
অসমের মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক মাসগুলোতে তিন শতাধিক অবৈধ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে রাজ্য থেকে। এই আবহে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) বিধায়ক রফিকুল ইসলাম বলেন যে বিদেশী নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়াটি খুব সাবধানতার সাথে করা উচিত কারণ নাগরিকত্ব যে কোনও ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:59 AM

অসমের মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক মাসগুলোতে তিন শতাধিক অবৈধ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে রাজ্য থেকে। এই আবহে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) বিধায়ক রফিকুল ইসলাম বলেন যে বিদেশী নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়াটি খুব সাবধানতার সাথে করা উচিত কারণ নাগরিকত্ব যে কোনও ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ। (REUTERS)

5/5
এআইইউডিএফ বিধায়কের বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেন। তিনি বলেন, 'রফিকুল ইসলাম বলেছেন যে নাগরিকত্ব সবচেয়ে মূল্যবান সম্পদ, তবে এটি কংগ্রেসের কাছে বিষয়টি তেমন নয়। কারণ একটি পরিবারের চারজনের মধ্যে তিনজন বিদেশি।' হিমন্ত বিশ্ব শর্মা বারবার দাবি করে আসছেন, কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন এবং তাঁদের দুই সন্তানও ভারতীয় নাগরিক নন।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:59 AM

এআইইউডিএফ বিধায়কের বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেন। তিনি বলেন, 'রফিকুল ইসলাম বলেছেন যে নাগরিকত্ব সবচেয়ে মূল্যবান সম্পদ, তবে এটি কংগ্রেসের কাছে বিষয়টি তেমন নয়। কারণ একটি পরিবারের চারজনের মধ্যে তিনজন বিদেশি।' হিমন্ত বিশ্ব শর্মা বারবার দাবি করে আসছেন, কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন এবং তাঁদের দুই সন্তানও ভারতীয় নাগরিক নন। (REUTERS)

Related Photos