Rabada Breaks Donald's Record: লর্ডসে ইতিহাস রাবাদার, অজিদের বিরুদ্ধে ৫ উইকেটে ভাঙলেন ডোনাল্ডের দুর্দান্ত রেকর্ড

AUS vs SA WTC Final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

Published on: Jun 12, 2025 10:45 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদার থেকে বেশি উইকেট নিয়েছেন কেবল তিনজন। প্রোটিয়া বোলার হিসেবে টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ডেল স্টেইনের নামে। তিনি ৯৩টি টেস্টের ১৭১টি ইনিংসে বল করে সাকুল্যে ৪৩৯টি উইকেট সংগ্রহ করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শন পোলক। তিনি ১০৮টি টেস্টের ২০২টি ইনিংসে বল করে সাকুল্যে ৪২১টি উইকেট সংগ্রহ করেছেন। রাবাদার ঠিক উপরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মাখায়া এনতিনি। তিনি ১০১টি টেস্টের ১৯০টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন ৩৯০টি উইকেট। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 10:45 AM

টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদার থেকে বেশি উইকেট নিয়েছেন কেবল তিনজন। প্রোটিয়া বোলার হিসেবে টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ডেল স্টেইনের নামে। তিনি ৯৩টি টেস্টের ১৭১টি ইনিংসে বল করে সাকুল্যে ৪৩৯টি উইকেট সংগ্রহ করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শন পোলক। তিনি ১০৮টি টেস্টের ২০২টি ইনিংসে বল করে সাকুল্যে ৪২১টি উইকেট সংগ্রহ করেছেন। রাবাদার ঠিক উপরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মাখায়া এনতিনি। তিনি ১০১টি টেস্টের ১৯০টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন ৩৯০টি উইকেট। ছবি- রয়টার্স।

2/5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে অ্যালান ডোনাল্ডকে টপকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারীতে পরিণত হন রাবাদা। ৭১টি টেস্টের ১২৯টি ইনিংসে বল করে রাবাদা সংগ্রহ করেছেন সাকুল্যে ৩৩২টি উইকেট। ডোনাল্ড তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারে ৭২টি টেস্টের ১২৯টি ইনিংসে বল করে ৩৩০টি উইকেট সংগ্রহ করেছেন। অর্থাৎ, সমসংখ্যক ইনিংসে বল করে ডোনাল্ডকে পিছনে ফেলে দিলেন রাবাদা। ছবি- এপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 10:45 AM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে অ্যালান ডোনাল্ডকে টপকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারীতে পরিণত হন রাবাদা। ৭১টি টেস্টের ১২৯টি ইনিংসে বল করে রাবাদা সংগ্রহ করেছেন সাকুল্যে ৩৩২টি উইকেট। ডোনাল্ড তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারে ৭২টি টেস্টের ১২৯টি ইনিংসে বল করে ৩৩০টি উইকেট সংগ্রহ করেছেন। অর্থাৎ, সমসংখ্যক ইনিংসে বল করে ডোনাল্ডকে পিছনে ফেলে দিলেন রাবাদা। ছবি- এপি।

3/5
বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল হাতে আগুন ঝরান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একাই ধস নামান প্রোটিয়া পেসার। সেই সুবাদে তিনি গড়ে ফেলেন অনবদ্য এক ব্যক্তিগত নজির। এক্ষেত্রে কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে পিছনে ফেলে দেন রাবাদা। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 10:45 AM

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল হাতে আগুন ঝরান কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একাই ধস নামান প্রোটিয়া পেসার। সেই সুবাদে তিনি গড়ে ফেলেন অনবদ্য এক ব্যক্তিগত নজির। এক্ষেত্রে কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে পিছনে ফেলে দেন রাবাদা। ছবি- রয়টার্স।

4/5
বুধবার লর্ডসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ফাইনাল ম্যাচে সম্মুখসমরে নামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম ইনিংসে ৫৬.৪ ওভার ব্যাট করে মাত্র ২১২ রানে অল-আউট হয়ে যায়। বিউ ওয়েবস্টার ৭২ ও স্টিভ স্মিথ ৬৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৫.৪ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৫১ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট নেন কাগিসো রাবাদা। ছবি- এপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 10:45 AM

বুধবার লর্ডসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ফাইনাল ম্যাচে সম্মুখসমরে নামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা প্রথম ইনিংসে ৫৬.৪ ওভার ব্যাট করে মাত্র ২১২ রানে অল-আউট হয়ে যায়। বিউ ওয়েবস্টার ৭২ ও স্টিভ স্মিথ ৬৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ১৫.৪ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৫১ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট নেন কাগিসো রাবাদা। ছবি- এপি।

5/5
সুতরাং, এনতিনিকে টপকে তালিকার প্রথম তিনে ঢুকতে হলে এখনও অনেকটা পথ হাঁটতে হবে রাবাদাকে। তবে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে যে রকম প্রভাব রেখেছেন কাগিসো, তাতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ছবি- এপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 10:45 AM

সুতরাং, এনতিনিকে টপকে তালিকার প্রথম তিনে ঢুকতে হলে এখনও অনেকটা পথ হাঁটতে হবে রাবাদাকে। তবে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে যে রকম প্রভাব রেখেছেন কাগিসো, তাতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ছবি- এপি।

Related Photos