WTC Final Live Streaming: রাত পোহালেই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, কোন চ্যানেলে ও অনলাইনে খেলা দেখবেন কোথায়?

AUS vs SA WTC 2023-25 Final Live Streaming: কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ? দু'দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে কারা?

Published on: Jun 10, 2025 3:25 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি ২০২৩-২৫ চক্রের খেতাবি লড়াই ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 3:25 PM

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি ২০২৩-২৫ চক্রের খেতাবি লড়াই ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ছবি- রয়টার্স।

2/5
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১১ জুন অর্থাৎ বুধবার। এই ম্যাচটি খেলা হবে ঐতিহ্যশালী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টের সময়। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ২টো ৩০ মিনিটে। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 3:25 PM

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১১ জুন অর্থাৎ বুধবার। এই ম্যাচটি খেলা হবে ঐতিহ্যশালী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টের সময়। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ২টো ৩০ মিনিটে। ছবি- রয়টার্স।

3/5
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দল জিতবে, তারা ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ কোটি ৮১ লক্ষ টাকা। যে দল হেরে যাবে, তারা হাতে পাবে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ কোটি ৫০ লক্ষ টাকা। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 3:25 PM

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দল জিতবে, তারা ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ কোটি ৮১ লক্ষ টাকা। যে দল হেরে যাবে, তারা হাতে পাবে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ কোটি ৫০ লক্ষ টাকা। ছবি- রয়টার্স।

4/5
মুখোমুখি সাক্ষাতের ইতিহাস- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে মোট ১০১টি ম্যাচে সম্মুখসমরে নামে। ৫৪টি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। ২৬টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। দু'দলের ২১টি টেস্ট ড্র হয়। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি অজিদের দিকে। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 3:25 PM

মুখোমুখি সাক্ষাতের ইতিহাস- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে মোট ১০১টি ম্যাচে সম্মুখসমরে নামে। ৫৪টি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। ২৬টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। দু'দলের ২১টি টেস্ট ড্র হয়। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি অজিদের দিকে। ছবি- রয়টার্স।

5/5
লিগ টেবিলের এক নম্বরে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সম্মুখসমরে নামছে দু'দল। আপাতত দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। দু'দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাসে কারা এগিয়ে এবং কারা পিছিয়ে, জেনে নেওয়া যাক সেই তথ্যও। ছবি- আইসিসি টুইটার। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 3:25 PM

লিগ টেবিলের এক নম্বরে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সম্মুখসমরে নামছে দু'দল। আপাতত দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। দু'দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাসে কারা এগিয়ে এবং কারা পিছিয়ে, জেনে নেওয়া যাক সেই তথ্যও। ছবি- আইসিসি টুইটার।

Related Photos