Ayatollah Ali Khamenei Latest Update: একঘরে হয়ে পড়েছেন খামেনি, গুরুত্ব বাড়ছে ছেলে মোজতাবার, দাবি রিপোর্টে
ইজরায়েল ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাকে মেরে দিয়েছে। এই আবহে আয়াতোল্লাহ আলি খামেনি একঘরে হয়ে পড়েছেন বলে দাবি করা হল রিপোর্টে।
Published on: Jun 18, 2025 9:37 AM IST
1/8
Published on Jun 18, 2025 9:37 AM
খামেনির ঘনিষ্ঠ বৃত্তের কর্মকাণ্ডের সাথে পরিচিত পাঁচজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা মারা যাওয়ায় একটি উল্লেখযোগ্য কৌশলগত শূন্যতা তৈরি হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আলি খামেনিকে নির্মূল করলে যুদ্ধ বাড়বে না, বরং এর অবসান ঘটবে। (via REUTERS)
2/8

Published on Jun 18, 2025 9:37 AM
দাবি করা হচ্ছে, ইরানকে এই সংঘাতের মুখে ঠেলে দিয়েছেন ৮৬ বছর বয়সি আয়াতোল্লাহ খামেনি। ইজরায়েল ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাকে মেরে দিয়েছে বা অনেকেই আবার নিখোঁজ রয়েছেন - খামেনির সিদ্ধান্ত গ্রহণের 'যন্ত্রটি' কাঁপিয়ে দিচ্ছে ইজরায়েল। (AFP)
3/8

Published on Jun 18, 2025 9:37 AM
ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, তার জন্য ইজরায়েল ক্রমাগত আক্রমণ চালিয়েই যাচ্ছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি নিজের ঘনিষ্ঠ বৃত্তকে হারিয়েছেন। চার দিনের ব্যবধানে দেশের দুই সেনা প্রধানকে মেরে দিয়েছে ইজরায়েল। ইসলামি বিপ্লবী গার্ডের প্রধানও প্রাণ হারিয়েছিলেন ইরানের হামলায়। (AFP)
4/8
Published on Jun 18, 2025 9:37 AM
রয়টার্সের প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্র দাবি করেন, তিনি সতর্ক করে দিয়েছিলেন যে পরিস্থিতি একটি জটিল সন্ধিক্ষণে পৌঁছেছে। উল্লেখ্য, এই ব্যক্তি ঘন ঘন খামেনির সাথে বৈঠকে অংশ নেন। সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, 'প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্নে ইরানের ভুল হিসাবের ঝুঁকি অত্যন্ত বিপজ্জনক।' (via REUTERS)
5/8
Published on Jun 18, 2025 9:37 AM
এই সবের মধ্যেই গত ২ দশকে খামেনির ছেলে মোজতাবা খামেনির ভূমিকা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। একজন মাঝারি পদমর্যাদার আলেম থেকে পর্দার আড়ালে একটি শক্তিশালী সমন্বয়কারী হয়ে উঠেছেন তিনি। এই আবহে তাঁকে আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হচ্ছে। এই সবের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি 'একঘরে হয়ে পড়েছেন' বলে দাবি রিপোর্টে। (REUTERS)
6/8
Published on Jun 18, 2025 9:37 AM
এর আগে গত সপ্তাহে ইজরায়েলি বিমান হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেইন সালামি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান আমির আলি হাজিজাদেহ এবং দেশটির শীর্ষ গোয়েন্দা প্রধান মহাম্মদ কাসেমিসহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। উপরে উল্লেখিত ব্যক্তিদের সকলেই খামেনির মূল উপদেষ্টা দলের অংশ হিসাবে বিবেচিত ১৫-২০ জনের মধ্যে ছিলেন বলে মনে করা হয়। (via REUTERS)
7/8

Published on Jun 18, 2025 9:37 AM
খামেনির বিষয়ে অবগত মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান প্রোগ্রামের পরিচালক অ্যালেক্স ভাতানকা রয়টার্সকে বলেন, 'তিনি নিয়মিত তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করেন, তাঁর মতামতের বিরুদ্ধে কারও কিছু বলার থাকলে, তাও শোনেন। এবং সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত তথ্যের উপর জোর দেন। তিনি অত্যন্ত একগুঁয়ে কিন্তু অত্যন্ত সতর্কও।' (AFP)
8/8

Published on Jun 18, 2025 9:37 AM
E-Paper

