Baba Lokenath 10 Bani: বাবা লোকনাথের ১০ বাণী, কাটবে চলার পথের সকল বাধা! পিছনে ফিরে তাকাতে হবে না আর
Baba Lokenath 10 Quotes: কর্মক্ষেত্রের প্রচণ্ড চাপ হোক বা ব্যক্তিগত জীবনের নানা সমস্যা। বাবা লোকনাথের এই দশ বাণী আজীবন পাথেয় করে রাখলে আর কোনও কিছু দুর্বল করতে পারে না। চলার পথে পিছনে ফিরেও তাকাতে হয় না।
Published on: Mar 2, 2025 1:00 PM IST
1/10

Published on Mar 2, 2025 1:00 PM
সচেতন হতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে।
2/10

Published on Mar 2, 2025 1:00 PM
কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র।
3/10

Published on Mar 2, 2025 1:00 PM
অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়।
4/10

Published on Mar 2, 2025 1:00 PM
রণে, বনে, জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করবো।
5/10

Published on Mar 2, 2025 1:00 PM
দীন, দরিদ্র, অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি।
6/10

Published on Mar 2, 2025 1:00 PM
যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায়মনো বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী।
7/10

Published on Mar 2, 2025 1:00 PM
যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয়, মর্যাদা রক্ষা করতে জানে, আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি।
8/10

Published on Mar 2, 2025 1:00 PM
সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপানস্বরূপ, সন্দেহ নেই।
9/10

Published on Mar 2, 2025 1:00 PM
এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি।
10/10

Published on Mar 2, 2025 1:00 PM
E-Paper

