Balochistan Latest Update: হাস্যকর! মার খেতে খেতে নাজেহাল, বালোচ বিদ্রোহীদের 'নাম বদল' পাকিস্তানের, দাবি ভারত যোগের
ভারতের সঙ্গে জেতার কথা ভাবতেই পারে না তারা। নিজেদের ঘরের ভিতরে বালোচ বিদ্রোহীদের কাছেও প্রায় রোজ মার খায়। এহেন পাকিস্তান এবার নিজেদের খেয়াল খুশি মতো বালোচ বিদ্রোহীদের সংগঠনের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। পাক সরকারের এহেন পদক্ষেপ কার্যত হাস্যকর।
Published on: Jun 1, 2025 7:10 AM IST
1/5

Published on Jun 1, 2025 7:10 AM
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলি আদতে ভারতের হয়ে কাজ করছে। ভারতের ইশারাতেই নাকি ইসলাম এবং পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বালোচ বিদ্রোহীরা। এই আবহে এখন থেকে বালোচিস্তানের বিদ্রোহীদের সরকারি ভাবে 'ফিতনে আল হিন্দুস্তান' বলে ডাকা হবে। (AFP)
2/5

Published on Jun 1, 2025 7:10 AM
বালোচ বিদ্রোহীদের থেকে মার খেতে খেতে নাজেহাল পাকিস্তান। এই আবহে তারা নিজেদের ব্যর্থতার দায় ভারতের ওপর চাপাতে মরিয়া। আর এহেন কাজের জন্য তারা বিদ্রোহী গোষ্ঠীর নাম বদলে দিল নিজেদের খাতায়। অর্থাৎ, এবার থেকে বালোচ লিবারেশন আর্মি বা বালোচিস্তানের স্বাধীনতা দাবি করা অন্য যেকোনও সংগঠনকে নিজেদের দেওয়া নামে ডকবে পাকিস্তানি প্রশাসন। (AFP)
3/5

Published on Jun 1, 2025 7:10 AM
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি একটি নোটিফিশিকেশন জারি করেছে সরকারের সব স্তরের আধিকারিক এবং বিভাগের জন্য। তাতে দাবি করা হয়েছে, এরপর থেকে বালোচ বিদ্রোহী গোষ্ঠীগুলিকে 'ফিতনে আল হিন্দুস্তান' বলে ডাকা হবে। এর আগে ভারত-পাকিস্তানের সংঘাতের সময় বালোচ বিদ্রোহীদের এই নামে ডেকেছিলেন পাকিস্তানের সেনা আধিকারিক। (AFP)
4/5

Published on Jun 1, 2025 7:10 AM
পাকিস্তানের সরকারের এহেন 'হাস্যকর' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বালোচিস্তানের বিদ্রোহীদের সরকারি ভাবে 'ফিতনে আল হিন্দুস্তান' বলে ডাকার আসল লক্ষ্য হল তাদের বদলে যাওয়া 'লক্ষ্যের প্রতিফলন করা'। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'জঘন্য' পরিকল্পনা তুলে ধরতেই নাকি এহেন নাম বদল। (AFP)
5/5

Published on Jun 1, 2025 7:10 AM
E-Paper

