Bangladesh Air Force Speech Update: ‘আমরা সবসময়…..’, ইউনুসের কুর্সি ছিনিয়ে নয়া বাংলাদেশ তৈরির ছক বায়ুসেনার? কী বলল?
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুর্সি ছিনিয়ে নয়া বাংলাদেশ তৈরির ছক করে ফেলল বায়ুসেনা? বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খানের মন্তব্যের পরে একটি মহলে সেই জল্পনা তৈরি হয়েছে।
Published on: Jun 24, 2025 8:28 PM IST
1/5

Published on Jun 24, 2025 8:28 PM
বাংলাদেশ সেনা হোক বা বাংলাদেশ বায়ুসেনা হোক বা বাংলাদেশ নৌসেনা হোক - তিন বাহিনীর তরফে কোনও মন্তব্য করা হলেই সামরিক অভ্যুত্থানের গুঞ্জন শুরু হয়ে যায়। এবারও সেটার ব্যতিক্রম হল না। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান নয়া বাংলাদেশ গড়ে তোলার ডাক দিতেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে মহম্মদ ইউনুসকে কি উৎখাতের ডাক দেওয়া হল? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BD_AirForce)
2/5

Published on Jun 24, 2025 8:28 PM
একটি মহলে প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করেছে যে বাংলাদেশ বায়ুসেনার প্রধান কি সামরিক অভ্যুত্থানের হুংকার দিলেন? প্রত্যক্ষভাবে অবশ্য সেরকম কিছু বলেননি বাংলাদেশের বায়ুসেনার প্রধান। ফেনি জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের সময় তিনি জানান, নয়া বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বায়ুসেনা। সবসময় সাধারণ মানুষের পাশে থাকারও আশ্বাস দেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BD_AirForce)
3/5

Published on Jun 24, 2025 8:28 PM
বাংলাদেশের বায়ুসেনা প্রধান আরও জানান, যখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তবে থেকেই দেশের স্বার্থে কাজ করে চলেছে বায়ুসেনা। দেশের সেবা করে যাচ্ছে। যে কোনও পরিস্থিতির জন্য বায়ুসেনা প্রস্তুত থেকেছে। যখনই কোনও বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে বাংলাদেশ, তখনই বায়ুসেনা তার মোকাবিলা করেছে বলে দাবি করেছেন এয়ার চিফ মার্শাল খান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BD_AirForce)
4/5
Published on Jun 24, 2025 8:28 PM
আসলে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে সামরিক শাসনের জল্পনা শুরু হয়েছে। অতীতে একাধিকবার সামরিক শাসনের সাক্ষী থেকেছে বাংলাদেশ। এখন কোনও নির্বাচিত সরকার না থাকায় মাঝেমধ্যেই সেই জল্পনা তৈরি হয় যে বাংলাদেশ সেনা, বাংলাদেশ বায়ুসেনা এবং বাংলাদেশ নৌসেনা কি ইউনুসকে হটিয়ে ক্ষমতা দখল করে নেবে? বিশেষত আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5
Published on Jun 24, 2025 8:28 PM
E-Paper

