Bangladesh Army Chief Speech Update: ইউনুস বিদেশে, ঢাকায় বড় বার্তা বাংলাদেশি সেনাপ্রধানের, ছিলেন আরও অনেকে, গোপন ছক?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশে নেই। সেই পরিস্থিতিতে ঢাকায় বড় বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে হাজির ছিলেন আরও অনেকে। ছিলেন বাংলাদেশের অপর দুই বাহিনীর প্রধানও।

Published on: May 29, 2025 9:53 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সামরিক অভ্যুত্থান নিয়ে তুমুল জল্পনা, নির্বাচন নিয়ে ক্রমাগত টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানের যোগ দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছিলেন বাংলাদেশের বায়ুসেনা এবং বাংলাদেশের নৌসেনার প্রধানরাও। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলাদেশের যে ১৬৮ জন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BDArmyOfficial) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 9:53 PM

সামরিক অভ্যুত্থান নিয়ে তুমুল জল্পনা, নির্বাচন নিয়ে ক্রমাগত টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানের যোগ দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছিলেন বাংলাদেশের বায়ুসেনা এবং বাংলাদেশের নৌসেনার প্রধানরাও। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলাদেশের যে ১৬৮ জন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BDArmyOfficial)

2/5
বাংলাদেশের সেনাপ্রধান দাবি করেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করার সময় বাংলাদেশিরা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি থাকেন। তাঁরা অত্যাধুনিক প্রশিক্ষণ পেয়েছেন। তাঁদের নৈতিকতা বোধও অত্যন্ত ভালো। পেশাদারিত্ব, নিরপেক্ষতার দিক থেকেও শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশি সদস্যদের ভূমিকা প্রশংসনীয় বলে দাবি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BDArmyOfficial) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 9:53 PM

বাংলাদেশের সেনাপ্রধান দাবি করেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করার সময় বাংলাদেশিরা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি থাকেন। তাঁরা অত্যাধুনিক প্রশিক্ষণ পেয়েছেন। তাঁদের নৈতিকতা বোধও অত্যন্ত ভালো। পেশাদারিত্ব, নিরপেক্ষতার দিক থেকেও শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশি সদস্যদের ভূমিকা প্রশংসনীয় বলে দাবি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BDArmyOfficial)

3/5
তারইমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান দাবি করেন, আগামিদিনেও শান্তিরক্ষার জন্য বাংলাদেশের বাহিনীকে ডাকবে রাষ্ট্রসংঘ, তখনই তাতে সাড়া দেওয়া হবে। মুক্তিযুদ্ধ এবং সংবিধানে বাংলাদেশের প্রতিজ্ঞার বীজ রোপণ করা আছে। সেই পরিস্থিতিতে বিশ্বশান্তি বজায় রাখার জন্য বাংলাদেশের বাহিনী সবসময় প্রস্তুত আছে এবং সর্বদা নিজেদের উজাড় করে দেবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 9:53 PM

তারইমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান দাবি করেন, আগামিদিনেও শান্তিরক্ষার জন্য বাংলাদেশের বাহিনীকে ডাকবে রাষ্ট্রসংঘ, তখনই তাতে সাড়া দেওয়া হবে। মুক্তিযুদ্ধ এবং সংবিধানে বাংলাদেশের প্রতিজ্ঞার বীজ রোপণ করা আছে। সেই পরিস্থিতিতে বিশ্বশান্তি বজায় রাখার জন্য বাংলাদেশের বাহিনী সবসময় প্রস্তুত আছে এবং সর্বদা নিজেদের উজাড় করে দেবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
সেইসঙ্গে তিনি জানান, শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি মহিলাদের অংশগ্রহণও বাড়ছে। আপাতত বিভিন্ন শান্তিরক্ষা মিশনে ৪৪৪ জন বাংলাদেশি মহিলা যুক্ত আছেন বলে জানিয়েছেন জেনারেল ওয়াকার। সবমিলিয়ে আপাতত শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশির সংখ্যা হল ৫,০১৮। তাঁদের মধ্যে বাংলাদেশি সেনার ৪,৮৮০ জন আছেন। রয়েছেন নৌসেনা, বায়ুসেনা ও পুলিশের সদস্যরাও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 9:53 PM

সেইসঙ্গে তিনি জানান, শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশি মহিলাদের অংশগ্রহণও বাড়ছে। আপাতত বিভিন্ন শান্তিরক্ষা মিশনে ৪৪৪ জন বাংলাদেশি মহিলা যুক্ত আছেন বলে জানিয়েছেন জেনারেল ওয়াকার। সবমিলিয়ে আপাতত শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশির সংখ্যা হল ৫,০১৮। তাঁদের মধ্যে বাংলাদেশি সেনার ৪,৮৮০ জন আছেন। রয়েছেন নৌসেনা, বায়ুসেনা ও পুলিশের সদস্যরাও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
আর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন, সেখানে হাজির ছিলেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আপাতত জাপান সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যিনি নির্বাচনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবল চাপে পড়ে গিয়েছেন। চাপ তৈরি করেছে বিএনপি, বাংলাদেশি সেনাও। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 9:53 PM

আর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন, সেখানে হাজির ছিলেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আপাতত জাপান সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যিনি নির্বাচনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবল চাপে পড়ে গিয়েছেন। চাপ তৈরি করেছে বিএনপি, বাংলাদেশি সেনাও। (ছবি সৌজন্যে এএফপি)

Related Photos