Bangladesh Army Chief Speech Update: 'তৈরি থাকুন....', ইউনুসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান?
মহম্মদ ইউনুসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে তুলছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান? সেটা নিয়েই একটি মহলে জল্পনা চলছে। পুরোটাই কি বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের ছকের মধ্যে রয়েছে? শুরু হয়েছে জল্পনা। পুরো বিষয়টা দেখে নিন।
Published on: Jun 22, 2025 6:00 PM IST
1/5

Published on Jun 22, 2025 6:00 PM
আসলে রবিবার চট্টগ্রামে বাংলাদেশি নৌসেনার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সেখানেই সেই মন্তব্য করেন। তাঁর মন্তব্যের একাংশ ব্যবহার করে অনেকে প্রশ্ন তুলতে থাকেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কি নৌসেনাকে খেপিয়ে তুলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার? তাঁকে সরানোর ছক কষছেন? (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 22, 2025 6:00 PM
বাংলাদেশ নৌবাহিনীর নয়া সদস্যদের মনোবল বাড়ালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে আসছে। সেই কাজটা চালিয়ে যেতে হবে নৌবাহিনীর তরুণ সদস্যদেরও। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাঁদের সবসময় তৈরি থাকার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @BDArmyOfficial)
3/5

Published on Jun 22, 2025 6:00 PM
তিনি আরও জানান, একবিংশ শতকের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে বাংলাদেশের নৌসেনাকে। আর সেটার জন্য নৌসেনা আধুনিক হয়ে উঠেছে। হয়ে উঠেছে প্রযুক্তি-নির্ভর। প্রতি মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অপরাধ দমনের মতো বিষয়গুলির ক্ষেত্রে বাংলাদেশের নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও ভূয়সী প্রশংসা করেছেন জেনারেল ওয়াকার। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @BDArmyOfficial)
4/5

Published on Jun 22, 2025 6:00 PM
এমনিতে বাংলাদেশ নির্বাচন নিয়ে হইচই চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনও নির্বাচিত সরকার নেই। দেশ চালাচ্ছেন ইউনুসরা। তাঁদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে নির্বাচন করতেই চাইছেন না। পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব, ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on Jun 22, 2025 6:00 PM
E-Paper

