Bangladesh army chief latest update: ইউনুস দেশ ছাড়তে সেনা অভ্যুত্থানের ছক বাংলাদেশে? বড় পদক্ষেপ সেনাপ্রধান ওয়াকারের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশ ছাড়তেই সেনা অভ্যুত্থানের ছক তৈরি হচ্ছে বাংলাদেশে? বড় পদক্ষেপ করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। কী পদক্ষেপ করলেন বাংলাদেশের সেনাপ্রধান?

Published on: Sept 22, 2025 9:25 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মহম্মদ ইউনুস বাংলাদেশ ছাড়তেই বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আর তারপরই যথারীতি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে সামরিক অভ্যুত্থানের সলতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান? আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগেই কি ইউনুসকে হটিয়ে দিয়ে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান করা হবে কিনা, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 22, 2025 9:25 PM

মহম্মদ ইউনুস বাংলাদেশ ছাড়তেই বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আর তারপরই যথারীতি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে সামরিক অভ্যুত্থানের সলতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান? আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগেই কি ইউনুসকে হটিয়ে দিয়ে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান করা হবে কিনা, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
যদিও বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত কাজে মালয়েশিয়ায় গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে ১৪ তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দেবেন। বাংলাদেশের সেনাপ্রধানরা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও। চারদিনের সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন সেনাপ্রধান ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 22, 2025 9:25 PM

যদিও বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত কাজে মালয়েশিয়ায় গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে ১৪ তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দেবেন। বাংলাদেশের সেনাপ্রধানরা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও। চারদিনের সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন সেনাপ্রধান ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
সেইসঙ্গে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলি আছে, সেগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার উপরে জোর দেওয়া হবে। কীভাবে ওই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যাবে, তা নিয়েও আলোচনা করা হবে বলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 22, 2025 9:25 PM

সেইসঙ্গে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে দেশগুলি আছে, সেগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার উপরে জোর দেওয়া হবে। কীভাবে ওই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যাবে, তা নিয়েও আলোচনা করা হবে বলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
এমনিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। আজ নিউ ইয়র্কে পৌঁছালেও আগামী শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তাছাড়াও একাধিক বৈঠক করার কথা আছে। শেষপর্যন্ত আগামী ২ অক্টোবর ইউনুস বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 22, 2025 9:25 PM

এমনিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। আজ নিউ ইয়র্কে পৌঁছালেও আগামী শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তাছাড়াও একাধিক বৈঠক করার কথা আছে। শেষপর্যন্ত আগামী ২ অক্টোবর ইউনুস বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

5/5
আর এইসব ঘটনা এমন সময় ঘটছে, যখন আওয়ামি লিগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। ইউনুসদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আওয়ামি লিগের নেতাকর্মীরা। এমনকী নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 22, 2025 9:25 PM

আর এইসব ঘটনা এমন সময় ঘটছে, যখন আওয়ামি লিগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। ইউনুসদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আওয়ামি লিগের নেতাকর্মীরা। এমনকী নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Related Photos