Bangladesh Army Speech Latest Update: ‘আমরা প্রস্তুত’, ভোটের আগেই ইউনুসকে সরানোর ডাক বাংলাদেশি সেনাপ্রধানের? কী বললেন?

‘আমরা প্রস্তুত…’, আগামী বছরের জাতীয় নির্বাচনের ভোটের আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে সরানোর ডাক দিলেন বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান? তাহলে কি সেনা অভ্যুত্থান হবে?

Published on: Aug 19, 2025 6:39 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দাবি করেছেন, নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠ নির্বাচন আয়োজন করার জন্য সরকারকে সবরকমের সাহায্য করবে সেনাবাহিনী। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান। সেইসঙ্গে নিজের বাহিনীর সদস্যদের প্রতি তিনি বার্তা দিয়েছেন যে তাঁরাই হলেন বাংলাদেশের ভবিষ্যৎ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 19, 2025 6:39 PM

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দাবি করেছেন, নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠ নির্বাচন আয়োজন করার জন্য সরকারকে সবরকমের সাহায্য করবে সেনাবাহিনী। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান। সেইসঙ্গে নিজের বাহিনীর সদস্যদের প্রতি তিনি বার্তা দিয়েছেন যে তাঁরাই হলেন বাংলাদেশের ভবিষ্যৎ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
সেইসঙ্গে নিজের বাহিনীকে সতর্ক করে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কোনও ভুয়ো তথ্য বা বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে যেন পা দেন সেনাবাহিনীর সদস্যরা। কেউ যেন সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তাঁর পরামর্শ, সেনাবাহিনীর সদস্যরা যেন বিভ্রান্ত না হন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 19, 2025 6:39 PM

সেইসঙ্গে নিজের বাহিনীকে সতর্ক করে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কোনও ভুয়ো তথ্য বা বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে যেন পা দেন সেনাবাহিনীর সদস্যরা। কেউ যেন সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তাঁর পরামর্শ, সেনাবাহিনীর সদস্যরা যেন বিভ্রান্ত না হন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
সেই রেশ ধরে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাবাহিনীর জওয়ানরা ময়দানে নেমে কাজ করছেন। ইতিহাসে কখনও এতদিন ময়দানে নেমে কাজ করতে হয়নি বাংলাদেশের সেনাবাহিনীকে। সকলের সঙ্গে বজায় রাখতে হবে ভালো সম্পর্ক। কারও সঙ্গে কোনও দূরত্ব থাকলে সেটি মুছে ফেলতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 19, 2025 6:39 PM

সেই রেশ ধরে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাবাহিনীর জওয়ানরা ময়দানে নেমে কাজ করছেন। ইতিহাসে কখনও এতদিন ময়দানে নেমে কাজ করতে হয়নি বাংলাদেশের সেনাবাহিনীকে। সকলের সঙ্গে বজায় রাখতে হবে ভালো সম্পর্ক। কারও সঙ্গে কোনও দূরত্ব থাকলে সেটি মুছে ফেলতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
আগামী বছরের নির্বাচনের আগে মঙ্গলবার নিজের বাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের সেনাপ্রধান জানান, বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। পেশাদার সংগঠন। মাঠে-ময়দানে যখন ডিউটি করবেন জওয়ানরা, তখন তাঁদের মধ্যে যেন পেশাদারিত্বের অভাব না ঘটে। বজায় রাখতে হবে পেশাদারিত্বের মনোভাব। সেনাবাহিনীর দিকেই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন বলে দাবি করেন জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 19, 2025 6:39 PM

আগামী বছরের নির্বাচনের আগে মঙ্গলবার নিজের বাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের সেনাপ্রধান জানান, বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। পেশাদার সংগঠন। মাঠে-ময়দানে যখন ডিউটি করবেন জওয়ানরা, তখন তাঁদের মধ্যে যেন পেশাদারিত্বের অভাব না ঘটে। বজায় রাখতে হবে পেশাদারিত্বের মনোভাব। সেনাবাহিনীর দিকেই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছেন বলে দাবি করেন জেনারেল ওয়াকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
এমনিতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সেনা অভ্যুত্থানের জল্পনা চলেছে। জল্পনা চলছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে সরিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করে নেওয়ার ছক কষছেন জেনারেল ওয়াকাররা। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 19, 2025 6:39 PM

এমনিতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সেনা অভ্যুত্থানের জল্পনা চলেছে। জল্পনা চলছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে সরিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করে নেওয়ার ছক কষছেন জেনারেল ওয়াকাররা। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Related Photos