Bangladesh Army Latest Update: 'খুচরো' কাজ দিয়ে বাংলাদেশ সেনাকে ঠুঁটো করে রাখছেন? অভ্যুত্থান রোখার ছক ইউনুসের?
বাংলাদেশি সেনা এখন ‘খুচরো’ কাজ করছে। যখন সামরিক অভ্যুত্থানের জল্পনা নিয়ে কানাঘুষো চলছে, সেইসময় সেইসব কাজ করছে বাংলাদেশ সেনা। আর বিষয়টির নেপথ্যে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কোনও ছক আছে?
Published on: Jun 6, 2025 6:54 PM IST
1/5

Published on Jun 6, 2025 6:54 PM
যে কাজটা পুলিশের করার কথা, সেটাই করছে বাংলাদেশ সেনাবাহিনী। বকরি ইদের আগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী দেখছে যে সাধারণ মানুষের থেকে বাসভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে নিচ্ছে ব্যবস্থা। নজর রাখছে যানজটের উপরে। কোথাও আবার পশুহাটে বেশি টাকা নিলে সেখানে চলে যাচ্ছে সেনাবাহিনী। কমাচ্ছে দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 6, 2025 6:54 PM
আর সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ইচ্ছাকৃতভাবে কি বাংলাদেশের সেনাবাহিনীকে ‘খুচরো’ কাজ করানো হচ্ছে? ‘খুচরো’ কাজ করিয়ে সেনাবাহিনীকে ঠুঁটো করে রেখে আদতে কি সামরিক অভ্যুত্থান (সেরকম কোনও সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনা ও সরকার) রোখার চেষ্টা করছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jun 6, 2025 6:54 PM
আসলে গত বছর জুলাই-অগস্টে বাংলাদেশে যখন আন্দোলন চলছিল, তখন পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ তৈরি হয়েছিল। তারপর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে অনেক পুলিশ কর্মী এবং আধিকারিকই নিষ্ক্রিয় হয়ে যায় বলে দাবি করা হয়েছে। সেই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্বভার যায় বাংলাদেশ সেনার কাঁধে। এখনও পুলিশের পুরোপুরি হাল না ফেরায় সেনাকে এরকম সব কাজে ব্যবহার করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5

Published on Jun 6, 2025 6:54 PM
সপ্তাহখানেক আগে বাংলাদেশ সেনার তরফে জানানো হয়, বকরি ইদের আগে এবং পরে বিশেষ পদক্ষেপ করা হবে। দু'সপ্তাহ চলবে সেই কার্যক্রম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখার উপরে জোর দেওয়া হবে। টিকিটের কালোবাজারি রুখতে, বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে বাংলাদেশ সেনা কাজ করবে বলে জানানো হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5

Published on Jun 6, 2025 6:54 PM
E-Paper

