Bangladesh Army Latest Update: এয়ার ডিফেন্স সিস্টেমের খোঁজে ব্রিটেনে সামরিক দল পাঠাল বাংলাদেশ, কী পরিকল্পনা ঢাকার?
রংপুরের এরিয়া কমান্ডার তথা ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মহম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ব্রিটেনে একটি সামরিক প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলাদেশ। এর আগে পাকিস্তানেও গিয়েছিলেন জেনারেল কামরুল।
Published on: Jun 26, 2025 2:49 PM IST
1/5

Published on Jun 26, 2025 2:49 PM
ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনুসন্ধানে নেমেছে। এর জন্য লন্ডনে একটি সিনিয়র সামরিক প্রতিনিধিদল পাঠিয়েছে ঢাকা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুরের পটভূমিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের একটি সিনিয়র সামরিক প্রতিনিধিদল ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত ১৯তম পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে যোগ দিতে লন্ডনে রয়েছে। (ANI X)
2/5

Published on Jun 26, 2025 2:49 PM
রংপুরের এরিয়া কমান্ডার তথা ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মহম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধিদলটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। লন্ডন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে আন্তঃবাহিনী কার্যক্ষমতার উপর জোর দেওয়া হচ্ছে। এর জন্য সমন্বিত বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর নজর দেওয়া হয়েছে। (AFP)
3/5
Published on Jun 26, 2025 2:49 PM
প্রতিবেদন অনুসারে, ব্রিটেনের সাথে বাংলাদেশের সামরিক বাহিনীর এই সম্পৃক্ততা কারণ চিন বা অন্য কোনও একটি দেশের ওপর থেকে নির্ভরশীলতা কমানো। বাংলাদেশ এখন প্রযুক্তি হস্তান্তর এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলির সাথে হাত মেলাতে আগ্রহী হয়ে উঠেছে। (REUTERS)
4/5

Published on Jun 26, 2025 2:49 PM
ব্রিটিশ চলমাব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা - স্কাই সাবেরের ওপর বিশেষ আগ্রহ রয়েছে বাংলাদেশের। ২০২১ সালে কমিশন করা স্কাই সাবেরের মূল্য প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলার। এটি যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, ড্রোন এবং নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্রের হুমকি মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে। ন্যাটোর পূর্বাঞ্চল, পোল্যান্ড এবং ফকল্যান্ডের মতো জায়গায় এটি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। (AFP)
5/5

Published on Jun 26, 2025 2:49 PM
E-Paper

