Bangladesh Army Latest Update: ইউনুস প্রশাসনে ভরসা নেই? বাংলাদেশি সেনাবাহিনীর বড় বয়ানে উঠল প্রশ্ন
১৯ জুন দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম একটি বড় বয়ান দেন বাংলাদেশে চলতে থাকা ‘মব ভায়োলেন্স’ নিয়ে…
Published on: Jun 20, 2025 8:27 AM IST
1/5

Published on Jun 20, 2025 8:27 AM
এদিকে নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সেনা আধিকারিক কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম বলেন, 'সেনাবাহিনী এখনও সরকারের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত কোনও অফিশিয়াল নির্দেশিকা পায়নি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করব।'
2/5

Published on Jun 20, 2025 8:27 AM
এদিকে ইউনুসের সরকার এত মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির রাশ টেনে ধরতে পারেনি। সেনাবাহিনীর বয়ানে যেন সেটাই ফুটে উঠল। কোথাও কোনও হিংসার ঘটনার ঘটলেই তা থেকে দায় ঝেরে ফেলার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ইউনুসের সরকারে। এই আবহে দেশের অভ্যন্তরে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীই কাজ করে চলেছে।
3/5

Published on Jun 20, 2025 8:27 AM
১৯ জুন দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম বলেন, 'মব ভায়োলেন্স, বা জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টিকারী যেকোনও পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও সেনা এই নিয়ে কঠোর পদক্ষেপ করবে। আমরা দেখেছি, আগের তুলনায় মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছে সেনা।'
4/5

Published on Jun 20, 2025 8:27 AM
'মব ভায়োলেন্স' থামাতে পুরোপুরি ব্যর্থ ইউনুসের বাংলাদেশি সরকার এবং পুলিশ। এই আবহে বাংলাদেশি সেনা সেই দেশের রাস্তায় নেমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে। এই আবহে সেনা সদরের তরফ থেকে ঘোষণা করা হল, ভবিষ্যতেও তারা এই 'মব ভায়োলেন্স' থামাতে কঠোর পদক্ষেপ করবে।
5/5

Published on Jun 20, 2025 8:27 AM
E-Paper

