Bangladesh Army Coupe Speculation Update: ইউনুসকে সরিয়ে সামরিক অভ্যুত্থান হচ্ছে? হালকা হেসে বাংলাদেশ সেনাকর্তা বললেন…..

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের মন্তব্যের পরে সামরিক অভ্যুত্থানের জল্পনা চরমে উঠেছে। সেই আবহে আজ পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সেনার এক কর্তা। হালকা হেসে যেন সবটা বুঝিয়ে দিলেন।

Published on: May 26, 2025 8:21 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আর ঢাকার সেনানিবাসে বসে বাংলাদেশের সেনার প্রতিনিধি যখন সেই উত্তর দেন, তখন তাঁর মুখে একটা হালকা হাসি লেগেছিল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান নিয়ে যে কানাঘুষো চলছে, তা গত কয়েকদিনে আরও বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on May 26, 2025 8:21 PM

আর ঢাকার সেনানিবাসে বসে বাংলাদেশের সেনার প্রতিনিধি যখন সেই উত্তর দেন, তখন তাঁর মুখে একটা হালকা হাসি লেগেছিল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান নিয়ে যে কানাঘুষো চলছে, তা গত কয়েকদিনে আরও বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
সেইসঙ্গে বাংলাদেশের সেনা সদরের মিলিটারি অপারেশনসের ডিরেক্টরেট কর্নেল শফিকুল বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তার জন্য সেনাবাহিনী সর্বদা একত্রিতভাবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের মানুষের সঙ্গে কাজ করব।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on May 26, 2025 8:21 PM

সেইসঙ্গে বাংলাদেশের সেনা সদরের মিলিটারি অপারেশনসের ডিরেক্টরেট কর্নেল শফিকুল বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তার জন্য সেনাবাহিনী সর্বদা একত্রিতভাবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের মানুষের সঙ্গে কাজ করব।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

3/5
সোমবার সামরিক অভ্যুত্থান নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে বাংলাদেশের সেনা সদরের মিলিটারি অপারেশনসের ডিরেক্টরেট কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম দাবি করেন, নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। এই বিষয়টা আর কোনও কথা বলতে চাইছে না বাংলাদেশ সেনা। আর সেনা যে ক্ষমতা দখল করতে চায় বা সেনার ক্ষমতা দখলের কোনও ইচ্ছা আছে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BDArmyOfficial) expand-iconView Photos in a new improved layout
Published on May 26, 2025 8:21 PM

সোমবার সামরিক অভ্যুত্থান নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে বাংলাদেশের সেনা সদরের মিলিটারি অপারেশনসের ডিরেক্টরেট কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম দাবি করেন, নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। এই বিষয়টা আর কোনও কথা বলতে চাইছে না বাংলাদেশ সেনা। আর সেনা যে ক্ষমতা দখল করতে চায় বা সেনার ক্ষমতা দখলের কোনও ইচ্ছা আছে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @BDArmyOfficial)

4/5
কারণ দিনকয়েক আগে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করে দেওয়া উচিত। আর সেই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে উঠেছে যে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সামনে কি ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সেনা? তারপরই সামরিক অভ্যুত্থান করা হবে? (ফাইল ছবি, সৌজন্যে এক্স @BDArmyOfficial) expand-iconView Photos in a new improved layout
Published on May 26, 2025 8:21 PM

কারণ দিনকয়েক আগে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করে দেওয়া উচিত। আর সেই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে উঠেছে যে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সামনে কি ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সেনা? তারপরই সামরিক অভ্যুত্থান করা হবে? (ফাইল ছবি, সৌজন্যে এক্স @BDArmyOfficial)

5/5
যদিও আজ জোর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনও মতপার্থক্য বা বিরোধ নেই বাংলাদেশ সেনার। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের স্বার্থে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশ দিচ্ছে, সেটা মেনেই কাজ করা হচ্ছে বলে বাংলাদেশ সেনার তরফে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on May 26, 2025 8:21 PM

যদিও আজ জোর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনও মতপার্থক্য বা বিরোধ নেই বাংলাদেশ সেনার। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের স্বার্থে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দেশ দিচ্ছে, সেটা মেনেই কাজ করা হচ্ছে বলে বাংলাদেশ সেনার তরফে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Related Photos