Bangladesh Army on Myanmar Border: ইউনুসের সঙ্গে মতভেদ? 'দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়…', করিডোর নিয়ে সাফ কথা বাংলাদেশ সেনা

বাংলাদেশ সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা দাবি করেন, সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনও মতভেদ নেই। এরই মাঝে অবশ্য সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কড়া বার্তা দিলে বাহিনীর কর্তা।

Published on: May 27, 2025 9:00 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এদিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় দখলে নিয়েছে, যার জেরে মায়ানমার সরকারের অস্তিত্ব এখানে প্রায় নেই। আরাকার আর্মিও কোন স্বীকৃত সংগঠন নয়।'    expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 9:00 AM

এদিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় দখলে নিয়েছে, যার জেরে মায়ানমার সরকারের অস্তিত্ব এখানে প্রায় নেই। আরাকার আর্মিও কোন স্বীকৃত সংগঠন নয়।'

2/5
এই মুহূর্তে মিয়ানমারের এই অংশের পরিস্থিতি যেকোন সময়ের তুলনায় সংবেদনশীল। সেক্ষেত্রে এখানে কিছু সশস্ত্র গোষ্ঠির চলাচল অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তার মানে এই নয় যে এটাকে আমরা পদক্ষেপ নেব না, বিজিবিসহ আমরা সীমান্তে নজর রাখছি।' এদিকে কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম বলেন, 'করিডোর একটি স্পর্শকাতর বিষয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনও কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে যতটুকু আপনারা দেখেছেন তার বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে।'  expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 9:00 AM

এই মুহূর্তে মিয়ানমারের এই অংশের পরিস্থিতি যেকোন সময়ের তুলনায় সংবেদনশীল। সেক্ষেত্রে এখানে কিছু সশস্ত্র গোষ্ঠির চলাচল অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তার মানে এই নয় যে এটাকে আমরা পদক্ষেপ নেব না, বিজিবিসহ আমরা সীমান্তে নজর রাখছি।' এদিকে কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম বলেন, 'করিডোর একটি স্পর্শকাতর বিষয়। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনও কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে যতটুকু আপনারা দেখেছেন তার বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে।'

3/5
বাংলাদেশ সেনাবাহিনী সদরের তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করে দাবি করা হল, মহম্মদ ইউনুসের সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনও মতপার্থক্য নেই। এই বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা বলেন, 'মিডিয়াতে দেখছি, যেভাবে বলা হচ্ছে, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য আছে, বিভেদ আছে, আদতে এমন কিছুই হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে।'  (Bangladesh Army)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 9:00 AM

বাংলাদেশ সেনাবাহিনী সদরের তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করে দাবি করা হল, মহম্মদ ইউনুসের সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনও মতপার্থক্য নেই। এই বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা বলেন, 'মিডিয়াতে দেখছি, যেভাবে বলা হচ্ছে, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য আছে, বিভেদ আছে, আদতে এমন কিছুই হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে।' (Bangladesh Army)

4/5
এরপর সেনা-সরকার সম্পর্ক নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা বলেন, 'আমি মনে করি না এই বিষয়টি এমন কোনো পর্যায়ে গেছে যা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। প্রতিনিয়তই আমরা সরকারের সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ করছি।'  (Bangladesh Army)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 9:00 AM

এরপর সেনা-সরকার সম্পর্ক নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা বলেন, 'আমি মনে করি না এই বিষয়টি এমন কোনো পর্যায়ে গেছে যা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। প্রতিনিয়তই আমরা সরকারের সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ করছি।' (Bangladesh Army)

5/5
বিগত বেশ কয়েকদিন ধরেই মহম্মদ ইউনুসের পদত্যাগ থেকে সেনা-সরকারের মতপার্থক্য নিয়ে বাংলাদেশে চলছে জোর জল্পনা। দাবি করা হচ্ছিল, বাংলাদেশ থেকে রাখাইন প্রদেশ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর থেকে শুরু করে নির্বাচন নিয়ে ইউনুসের সরকারের সঙ্গে সহমত নন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এই আবহে এবার মুখ খুলল বাংলাদেশের সেনা সদর।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 9:00 AM

বিগত বেশ কয়েকদিন ধরেই মহম্মদ ইউনুসের পদত্যাগ থেকে সেনা-সরকারের মতপার্থক্য নিয়ে বাংলাদেশে চলছে জোর জল্পনা। দাবি করা হচ্ছিল, বাংলাদেশ থেকে রাখাইন প্রদেশ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর থেকে শুরু করে নির্বাচন নিয়ে ইউনুসের সরকারের সঙ্গে সহমত নন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এই আবহে এবার মুখ খুলল বাংলাদেশের সেনা সদর। (AFP)

Related Photos