Bangladesh Election Latest Update: ভোট নিয়ে দাবি মানলেন না ইউনুস, প্রধান উপদেষ্টার উদ্দেশে কী বার্তা BNP-র?

শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এপ্রিলের প্রথমার্ধের যে কোনও দিন নির্বাচন হবে। যদিও বিএনপির দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই ভোট করাতে হবে। সেই দবি ইউনুস মানেননি। এই আবহে বিএনপি কী বার্তা দিল?

Published on: Jun 7, 2025 3:30 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিএনপির দাবি, ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়। তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের মতামত উড়িয়ে দিয়ে মহম্মদ ইউনুস গতকাল জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। তবে তাঁর এই ঘোষণায় একদমই খুশি নয় বিএনপি। এই নিয়ে মখ খুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 3:30 PM

বিএনপির দাবি, ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়। তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের মতামত উড়িয়ে দিয়ে মহম্মদ ইউনুস গতকাল জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। তবে তাঁর এই ঘোষণায় একদমই খুশি নয় বিএনপি। এই নিয়ে মখ খুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। (Bloomberg)

2/5
এই আবহে আজ ইদের দিনে ভোটের দিনক্ষণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, 'আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। জনগণের প্রত্যাশাও সেটি ছিল। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এবং যে সময় বাংলাদেশে ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে, সেটা সঠিক সময় নয়। তখন প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। রোজার পরেই পাবলিক পরীক্ষা থাকে। সুতরাং খুব একটা চিন্তা ভাবনা করে এই সময় ঘোষণা করা হয়েছে বলে আমাদের মনে হয় না।'   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 3:30 PM

এই আবহে আজ ইদের দিনে ভোটের দিনক্ষণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, 'আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। জনগণের প্রত্যাশাও সেটি ছিল। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এবং যে সময় বাংলাদেশে ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে, সেটা সঠিক সময় নয়। তখন প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। রোজার পরেই পাবলিক পরীক্ষা থাকে। সুতরাং খুব একটা চিন্তা ভাবনা করে এই সময় ঘোষণা করা হয়েছে বলে আমাদের মনে হয় না।' (AFP)

3/5
এর আগে শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল তো বটেই, জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছেন। আগেই যেমন বলা হয়েছিল, সেরকম মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের প্রথমার্ধের যে কোনও দিন নির্বাচন হবে বলে দাবি করেছেন ইউনুস।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 3:30 PM

এর আগে শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল তো বটেই, জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছেন। আগেই যেমন বলা হয়েছিল, সেরকম মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের প্রথমার্ধের যে কোনও দিন নির্বাচন হবে বলে দাবি করেছেন ইউনুস।

4/5
এদিকে ভোট এপ্রিলে হলে ভোটের প্রচার করতে হবে রোজার মাসে। সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই আবহে ফের একবার বিএনপি নেতা আজ বলেন, 'আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। সেটাই জাতির জন্য উপযোগী হবে।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 3:30 PM

এদিকে ভোট এপ্রিলে হলে ভোটের প্রচার করতে হবে রোজার মাসে। সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই আবহে ফের একবার বিএনপি নেতা আজ বলেন, 'আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। সেটাই জাতির জন্য উপযোগী হবে।'

5/5
তিনি আরও দাবি করেছেন, স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের আয়োজন করতে তাঁর সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের ভবিষ্যৎ যাতে সংকটের মধ্যে না পড়ে, সেটা মাথায় রেখে নির্বাচনের আয়োজন করা হবে। আর সেটার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন ইউনুস। সেইসঙ্গে ইউনুস জানিয়েছেন, ভোট নিয়ে পরবর্তীতে বিস্তারিত রোডম্যাপ পেশ করবে নির্বাচন কমিশন। (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 3:30 PM

তিনি আরও দাবি করেছেন, স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের আয়োজন করতে তাঁর সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের ভবিষ্যৎ যাতে সংকটের মধ্যে না পড়ে, সেটা মাথায় রেখে নির্বাচনের আয়োজন করা হবে। আর সেটার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন ইউনুস। সেইসঙ্গে ইউনুস জানিয়েছেন, ভোট নিয়ে পরবর্তীতে বিস্তারিত রোডম্যাপ পেশ করবে নির্বাচন কমিশন। (REUTERS)

Related Photos