Bangladesh Jamaat slams India: ভালো কথাতেও তবা তবা! ভারতের মন্তব্যে বড় বড় ফোসকা পড়ল বাংলাদেশ জামাতে ইসলামির গায়ে

বাংলাদেশে ভোট কবে? এই নিয়ে সরব সেই দেশেরই রাজনৈতিক দলগুলি। এরই মাঝে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়, ভারত চায় বাংলাদেশে যেন দ্রুত অন্তর্ভুক্তিমূলক ভোট হয়। আর সেই বক্তব্যেই গায়ে ফোসকা পড়েছে জামাতের।

Published on: Jun 1, 2025 2:54 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। এই নিয়ে এবার গায়ে ফোসক পড়ল জামাতে ইসলামির। এই আবহে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে জামাত বলল, 'নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কবে নির্বাচন হবে- তা বাংলাদেশের সরকার এবং জনগণ নির্ধারণ করবে।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 2:54 PM

বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। এই নিয়ে এবার গায়ে ফোসক পড়ল জামাতে ইসলামির। এই আবহে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে জামাত বলল, 'নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কবে নির্বাচন হবে- তা বাংলাদেশের সরকার এবং জনগণ নির্ধারণ করবে।' (AP)

2/4
ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত ২৯ মে মুখ খুলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনকে 'দ্রুত একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন' করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছিলেন তিনি। আর তাতেই গায়ে ফোসকা পড়েছে জামাতের।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 2:54 PM

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত ২৯ মে মুখ খুলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনকে 'দ্রুত একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন' করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছিলেন তিনি। আর তাতেই গায়ে ফোসকা পড়েছে জামাতের। (AFP)

3/4
ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা এবং রাষ্ট্রসংঘ সনদ মেনে চলার আহ্বান জানিয়েছে জামাত। তবে আসলে তারা নিজেরা নির্বাচন চাইছে না। তাদের বক্তব্য, আগে সংস্কার করতে হবে। এরই সঙ্গে আওয়ামি লিগের বিরুদ্ধে বিচার করতে হবে। তারপরই হতে পারবে ভোট। অর্থাৎ, মাঠ ফাঁকা করে গোল মারার তালে আছে জামাত। আর তাই ভারতের বিবৃতিতে এত বড় বড় ফোসকা পড়েছে জামাতের গায়ে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 2:54 PM

ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা এবং রাষ্ট্রসংঘ সনদ মেনে চলার আহ্বান জানিয়েছে জামাত। তবে আসলে তারা নিজেরা নির্বাচন চাইছে না। তাদের বক্তব্য, আগে সংস্কার করতে হবে। এরই সঙ্গে আওয়ামি লিগের বিরুদ্ধে বিচার করতে হবে। তারপরই হতে পারবে ভোট। অর্থাৎ, মাঠ ফাঁকা করে গোল মারার তালে আছে জামাত। আর তাই ভারতের বিবৃতিতে এত বড় বড় ফোসকা পড়েছে জামাতের গায়ে। (AP)

4/4
এই মন্তব্যের জবাবেই জামাতের পালটা বক্তব্য, 'ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং রাষ্ট্রসংঘের সনদের লঙ্ঘন। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 1, 2025 2:54 PM

এই মন্তব্যের জবাবেই জামাতের পালটা বক্তব্য, 'ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং রাষ্ট্রসংঘের সনদের লঙ্ঘন। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।' (AP)

Related Photos