Bangladesh NCP Leader nabbed by Army: দেশে নেই ইউনুস, 'অ্যাকশন মোডে' বাংলাদেশ সেনা, আটক হাসনাতদের দলের দামাল নেতা

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গড়ে তোলা হয়েছিল তরুণদের রাজনৈতিক দল এনসিপি। তবে বাংলাদেশের সেই তরুণদের দলেরই এক 'দামাল' নেতা সেনার হাতে আটক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তরে দিনাজপুরে।

Published on: May 30, 2025 1:24 PM IST
google-icon
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
জানা গিয়েছে, ধৃত এই তারিকুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুরের সংগঠক। এদিকে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর মালবাহী দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার নাগাদ সেগুলি আটকেছিল তারিকুল। কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় সেই ট্রাকগুলিকে আটকে চাঁদাবাজি করা হচ্ছিল।   (AFP)
Published on May 30, 2025 1:24 PM

2/4
এদিকে চাঁদাবাজির খবর পৌঁছায় সেনাবাহিনীর কাছে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেই এনসিপি নেতাকে আটক করেন। এদিকে এই তারিকুল মাঝারি মাপের স্থানী এনসিপি নেতা হলেও বর্তমান পরিপ্রেক্ষিতে তার গ্রেফতারি বাংলাদেশে বেশ আলোচ্য বিষয়। সেনাকে নিয়ে বিগত দিনে এনসিপি নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লা যেমন নেতিবাচক মন্তব্য করে এসেছেন, তাতে করে এই গ্রেফতারি বেশ তাৎপর্যপূর্ণ।   (Bangladesh Army)

3/4
অভিযোগ, বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে চাঁদাবাজি করছিল এনসিপি নেতা তারিকুল ইসলাম। সেই সময় হাতেনাতে তারিকুলকে ধরে ফেলে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর সেই ধৃত এনসিপি নেতাকে পার্বতীপুর মডেল থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

4/4
দেশে নেই মহম্মদ ইউনুস। তিনি জাপান সফরে গিয়েছেন। আর এরই মধ্যে বাংলাদেশে সেনাবাহিনীর হাতে আটক হল এক এনসিপি নেতা। ধৃতের নাম তারিকুল ইসলাম। অভিযোগ, নাহিদ-হাসনাতদের দলের এই নেতা চাঁদাবাজি করছিল। এই আবহে দিনাজপুরের পার্বতীপুরে আটক করা হয় এই নেতাকে।

Related Photos